বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৮.১১.২০২৬ ১:১৪ এএম |

মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া।
কুমিল্লার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে  শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য মায়েদের সম্পৃক্ত করার লক্ষ্যে  এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।১৭ই নভেম্বর ২৬ ইং সকাল দশটায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত  অনুষ্ঠানের প্রধান অতিথি বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি বলেন , শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারের মধ্যে সেতুবন্ধন তৈরি করা বাড়িই হলো শিশুর প্রথম পাঠশালা এবং মা হলেন তার প্রথম শিক্ষক। শিক্ষক এবং মায়েদের মধ্যে নিয়মিত যোগাযোগের মাধ্যমে শিশুর শারীরিক, মানসিক ও শিক্ষাগত অগ্রগতি সম্পর্কে উভয়পক্ষ অবগত থাকতে পারে এবং মায়েদের প্রতি বলেন অন্যের সন্তানের সাথে আপনাদের সন্তানের তুলনা দিবেন না।
মনে রাখবেন বিদ্যালয়ে সবার রোল নং এক হয় না, আপনাদের সন্তান যা পারে, তার সাথে না পারা বিষয় গুলো শিক্ষকদের সাথে আলোচনা করে শিক্ষার্থীর সকল বিষয়ে উন্নতি করান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সহকারী কমিশনার ভূমি ডাঃ বিশাল দাশ বলেন  শিক্ষার মানোন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি   অনেক সময় মায়েরা বুঝতে পারেন না যে বাড়িতে সন্তান ঠিকমতো পড়াশোনা করছে কি না বা হোমওয়ার্ক করছে কি না। সমাবেশে মায়েদের পড়াশোনার পরিবেশ তৈরি, নিয়মিত স্কুলে পাঠানো এবং পুষ্টিকর খাবার সরবরাহ সম্পর্কে সচেতন করা হয়।  এ সময় উনার ছাত্র জীবনের বিভিন্ন সফলতা  উনার বাবা মায়ের অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সমাবেশের  আরেক বিশেষ অতিথি বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ  কে  এম  জাহাঙ্গীর আলম বলেন,  শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি ও মনোযোগ বৃদ্ধি বাড়ানোর জন্য মায়েদের নিকট সহযোগীতা চান,  পাশাপাশি  শিক্ষার্থীরা  বিদ্যালয় এবং পড়াশোনার প্রতি আরও বেশি উৎসাহী ও মনোযোগী হয়ে ওঠে সে দিকে খেয়াল রাখার জন্য মায়েদের ও বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব শীল দের কে অনুরোধ করেন ।   
এদিন অনুষ্ঠানে আরেক বিশেষ অতিথি ওরাই আপনজন সামাজিক সংগঠন বরুড়া কুমিল্লার সভাপতি  মোঃ ইলিয়াছ আহমদ বলেন, আপনারা প্রত্যেকেই শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে ও ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে প্রতিটি শ্রেনী শিক্ষকের সাথে যোগাযোগ রাখবেন, যদিপ্রতিটি শিক্ষার্থী  নিয়মিত ক্লাস রে তাহলে কেউ রেজাল্ট খারাপ করবে না।
এদিন অনুষ্ঠানের সভাপতি মেধাদ উদ্দিন প্রত্যেক অভিভাবক দের কে নিয়মিত স্কুলে এসে তাদের সন্তানরা কি করছে, কি পড়ছে তা দেখার অনুরোধ করেন।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সিনেয়র শিক্ষক মোঃ ওমর ফারুক। কোরআন তেলওয়াত করেন সিনিয়র শিক্ষক মাওলানা আবদুর রহমান।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২