মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩
শাকসবজি সংরক্ষণে কুমিল্লায়স্থাপন হবে দুটি মিনি হিমাগার
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৭.১১.২০২৬ ১:৩৭ এএম |

শাকসবজি সংরক্ষণে কুমিল্লায়স্থাপন হবে দুটি মিনি হিমাগারকুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কৃষকদের উৎপাদিত শাকসবজি সংরক্ষণে দুটি মিনি কোল্ড স্টোরেজ বা হিমাগার স্থাপনের জন্য বাজেট বরাদ্দ রয়েছে। এ ছাড়া উপজেলাটিতে আরও তিনটি মিনি হিমাগার স্থাপনের চাহিদা রয়েছে। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতর প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি’ শীর্ষক বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় দুটি মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের জন্য বাজেট বরাদ্দ রয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে ওই উপজেলায় তিনটি মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের চাহিদা রয়েছে। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২