কবির হোসেন, তিতাস ।।
কুমিল্লা তিতাস উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে কুমিল্লা জেলা প্রশাসক মিজ্ রোজী আকতার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৬ নভেম্বর দুপুর ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ মোফাচ্ছের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,ফাহমিদা আনজুম সহকারী কমিশনার (ভূমি), মো.রাফিত খান সহকারী কমিশনার (গোপনীয়), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সফররাজ হোসেন খান ও তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিরুল হক। এছাড়াও উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
এসময় বিভিন্ন দপ্তরের প্রধানগণ তাদের চলমান কর্মপরিধি ও বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো.শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.সাইদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.হাইদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খাজা মাইনুদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.শাহাদাত হোসেন, কৃষি কর্মকর্তা মো.শাখাওয়াত হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা মো.শাকিল আহমেদ প্রমূখ।
জেলা প্রশাসক রোজী আকতার, কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন। সমাজে যাতে মাদকের প্রভাব বিস্তার করতে না পারে এবিষয়েও গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক রোজী আকতার।
এর আগে তিতাস উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরী চেক বিতরণ এবং প্রশাসনের উদ্যোগে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক রোজী আকতার। এছাড়াও জেলা প্রশাসক তিতাস থানা পরিদর্শনে গেলে সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়ে। পরে তিনি উপজেলার বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
