সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁজা জব্দ
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৬.১১.২০২৬ ১:৩০ এএম |

ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁজা জব্দফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়াঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১১ কেজি ভারতীয় অবৈধ গাঁজা জব্দ করা হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল কাজী মার্কেট ও শশীদল ইউনিয়নের উত্তর শশীদল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামের নাজমা বেগম (৩৬), ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের মো. ওয়াসিম (৪৫) এবং একই ইউনিয়নের উত্তর তেতাভূমি গ্রামের মো. আবু তাহের ওরফে ফারুক (৪২)। নাজমা বেগম ওই গ্রামের মো. মনির হোসেনের স্ত্রী ও মো. ফজলুল হক ফজলুর মেয়ে। ওয়াসিম নাগাইশ গ্রামের মো. আবদুল ছামাদের ছেলে। আবু তাহের মৃত আবদুল মতিনের ছেলে৷ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের পৃথক দল অভিযান পরিচালনা করে। ধান্যদৌল কাজী মার্কেটের পূর্ব পাশে হাতিরগাঁথা তিন রাস্তার মোড়ে পাকা সড়কের ওপর থেকে ৩ কেজি গাঁজাসহ নাজমা বেগম ও ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়। তাঁদের অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন । একই দিন উত্তর শশীদল এলাকায় পায়ে চলার কাঁচা রাস্তার ওপর থেকে ৮ কেজি গাঁজাসহ আবু তাহের ওরফে ফারুককে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই রূপম কুমার সরকার৷ অভিযানে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান ও নূরে আলম আহসান সহযোগিতা করেন। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ক্যাপশন:- কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ১১ কেজি ভারতীয় অবৈধ গাঁজা জব্দ করা হয়।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২