শাহীন আলম ।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়নর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে পরিচিত সভা ও আনন্দ র্যালি করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা। এর আগে বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক জিএস মরহুম আব্দুল আউয়াল খাঁনের কবর জিয়ারত করেন নবগঠিত কমিটির সদস্যরা।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন বিএনপির ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত ইউনিয়নের দলীয় কার্যালয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক মো.জসিম উদ্দিন সরকার।
পরে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে পদ্মকোট বাজারে একটি আনন্দ র্যালি বের হয়। এতে অংশ নেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. ছগির আহম্মেদ, ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ দুলাল ভুঁইয়া, যুগ্ম আহবায়ক মো. হুমায়ুন কবির, মো.হারুনুর রশিদ, মো. আলী আহম্মদ, মো. ইদ্রিস মাঝি, মো. মোহর আলী, শহীদুল ইসলাম খন্দকার, আবুল কালাম আজাদ, আবুল কালাম মাস্টার, সদস্য সচিবমো. শাহ আলম ডাক্তার, সদস্য মোজাফ্ফর আহমেদ, জহিরুল ইসলাম কাইয়ুম, মো. শাহাদাত হোসেন মেম্বারসহ সহস্রাধিক স্থানীয় নেতা-কর্মী অংশ নেন। র্যালি শেষে বাজারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পরিচিতি সভায় নবগঠিত কমিটির আহবায়ক মো. জসিম উদ্দিন সরকার বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বিএনপির প্রতি ওয়ার্ডে আহবায়ক কমিটি গঠন করা হবে। আমরা উপজেলা বিএনপির আহবায়ক মো. জসিম উদ্দিনের নেতৃত্বে তৃণমূল নেতা-কর্মীদের অধিকার আদায় ও সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। প্রসঙ্গত, সম্প্রতি মো. জসিম উদ্দিন সরকারকে আহ্বায়ক ও মো. শাহ আলম ডাক্তারকে সদস্যসচিব করে ১৪ জন সদস্যবিশিষ্ট ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়।
