রোববার ● ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ঢাকায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা (বাসেড)’। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাসেডের প্রতিষ্ঠাতা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন। সংগঠনের সভাপতি আরাফাত হাসানের সভাপতিত্বে ও আসাদুজ্জামান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আবু হানিফ সিরাজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সহসভাপতি মহসিন কবির সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এ ছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও বাসেডের উপদেষ্টা বশিরুল ইসলাম, বাসেডের সাবেক সভাপতি আইয়ুব সরকার ও গোলাম হোসেন খান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হেদায়েত উল্লাহ সরদার, ছাত্রবিষয়ক সম্পাদক জাকির খান সম্রাট, সিদলাই ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ সরকার ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, চান্দলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সাত্তার সরকার লিটন, বিএসএ সভাপতি আলীম ভূঁইয়া এবং ছাত্রদল নেতা রহমতুল্লাহ।
বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের হাত দিয়ে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২