শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছেন না আড়াই লাখ শিক্ষার্থী
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৪.১১.২০২৬ ১২:৪২ এএম |

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছেন না আড়াই লাখ শিক্ষার্থীচলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় রেকর্ডসংখ্যক শিক্ষার্থী ফেল করেছেন। তাদের মধ্যে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ দিয়েছে সরকার।
তবে পাসের দ্বিতীয় সুযোগ পেয়েও পরীক্ষায় অংশ নিতে আগ্রহ দেখাননি অধিকাংশ শিক্ষার্থী। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আড়াই লাখের বেশি শিক্ষার্থীর আবেদন পাওয়া যায়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে ১০ শিক্ষা বোর্ডে ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এখনো একটি শিক্ষা বোর্ডের তথ্য পাওয়া যায়নি। ওই বোর্ডকে দ্রুত তথ্য দিতে বলা হয়েছে।’
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১ শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।
ফেল করা শিক্ষার্থীদের মধ্যে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। তারা সবাই সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। অথচ ১০ বোর্ডে আবেদন করেছেন মাত্র ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন। অর্থাৎ এখন পর্যন্ত ২ লাখ ৬৪ হাজার ৬৩৭ জনের আবেদনের তথ্য পাওয়া যায়নি। বাকি এক বোর্ডের হিসাব যুক্ত হলে আবেদন না করা শিক্ষার্থীর প্রকৃত সংখ্যা জানা যাবে।
গত ৩১ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফেল করা শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার ঘোষণা দেন। মন্ত্রী জানান, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।
সেই ঘোষণা অনুযায়ী, গত ৫ নভেম্বর সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। চলে ৯ নভেম্বর পর্যন্ত।
এদিকে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২