রোববার ● ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩
আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে নাঃ আবুল কালাম এমপি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

মোহাম্মদ আবদুর রহিম ।।
কুমিল্লার লাকসামে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় বিএনপি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম এমপি।
সভায় লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নিষিদ্ধ সংগঠন ও তাদের দোসরদের সন্ত্রাস, নৈরাজ্য এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করার বিষয়ে নেতাকর্মীদের মধ্যে ঐক্যবদ্ধ অবস্থানের কথা উঠে আসে।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম এমপি বলেন, “লাকসাম-মনোহরগঞ্জে কোনো স্বৈরাচার কিংবা তাদের দোসরদের নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া যাবে না। বিজয়ের মাসে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় আগামী দিনে লাকসামে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামের আগমন, লাকসাম স্টেডিয়ামের আধুনিকায়ন এবং মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় কনসার্ট আয়োজনের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাঠওয়ারী, সাধারণ সম্পাদক সরওয়ার জাহান দোলন, লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. নুর উল্লাহ রায়হান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুকসহ লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২