শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩
বঙ্গোপসাগরে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে। আজ (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সংবাদ মাধ্যমকে জানান, আজ সকালে লঘুচাপটি তৈরি হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। লঘুচাপটির সম্ভাব্য গতিপথ ভারতের অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যার দিকে হতে পারে। তবে নিম্নচাপে রূপ নিলে এটা কোন দিকে যেতে পারে তা আরও স্পষ্ট হবে। 
আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের প্রভাবে আগামী চারদিন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২