শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩
পাকিস্তানের কাছে হেরে আসর শুরু বাংলাদেশের
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৩.১১.২০২৬ ১২:৪০ এএম |

গত কয়েক মাস ধরেই বাজে ব্যাটিংয়ের কারণে সমালোচনা শুনতে হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। সম্প্রতি পরিবর্তন আনা হয়েছে কোচিং প্যানেলেও। তবে কিছুতেই যেন ব্যাটিংয়ে উন্নতি করতে পারছেন না টাইগ্রেসরা। আজ পাকিস্তানের বিপক্ষেও ব্যাটিংয়ে একই চিত্র দেখা গেছে। ব্যাটিং ব্যর্থতায় ৮ উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছে।
আইসিসি নারী ইমার্জিং নেশন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৯ উইকেটে ১০৮ রান করে বাংলাদেশ। জবাবে ১৫ ওভার ৫ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে পাকিস্তান। তবে ইনিংস বড় করতে পারেননি জাওয়াল জুলফিকার। ৬ বলে ১৬ রান করা এই ব্যাটারকে ফেরান সোবহানা মোস্তারি। তাতে ভাঙে ২৫ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার সাদাফ শামস করেন ৩৭ বলে ৩৭ রান। এই দুই উইকেটই প্রাপ্তি বাংলাদেশি বোলারদের।
ম্যাচের বাকি পথটা সহজেই পাড়ি দেন মুনিবা আলি ও আয়েশা জাফর। দুজনের অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটিতে জয় নিশ্চিত করে পাকিস্তান। ৩১ রানে অপরাজিত থাকেন আয়েশা, আর মুনিবার সংগ্রহ ২৭ রান।
এর আগে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। তবে কিছুটা ব্যাতিক্রম ছিলেন নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা আক্তার। জ্যোতি করেন ২০ বএল ২৭ রান। স্বণার ব্যাট থেকে এসেছে ২১ রান। দলের ৭ ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ফলে বড় রানও করতে পারেনি দল।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২