বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩
ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেফতার 
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১২.১১.২০২৬ ১:৩৪ এএম |

ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেফতার ইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তি সীমান্ত এলাকার একটি চোরাকারবারি চক্রের অন্যতম প্রধান হোতা।
গত মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার শশীদল ইউনিয়নের নারায়ণপুর এলাকার ইছারপুল ব্রিজের ওপর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. মেহেদী হাসান (২৬) ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কালামচেররা থানার গৌরাঙ্গলা (রহিমপুর, মধ্যপাড়া) গ্রামের খোকন মিয়া ও হনুফা খাতুনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ১১ নভেম্বর রাত আড়াইটার দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে নারায়ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ সীমান্তের ২০৫৭/২-এস নম্বর মেইন পিলার থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছারপুল ব্রিজের ওপর অবৈধভাবে অনুপ্রবেশ করায় ভারতীয় নাগরিক মেহেদী হাসানকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য অজ্ঞাতনামা আসামিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি সীমান্তবর্তী এলাকার একটি চোরাকারবারি গ্রুপের অন্যতম হোতা।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২