শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩
সংসদে প্রশ্নোত্তরে মুক্তিযুদ্ধমন্ত্রীবীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ১ লাখ ৯৩ হাজার ডিজিটাল সনদ বিতরণ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

জীবিত ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ১ লাখ ৯৩ হাজার ৫১৮টি ডিজিটাল সনদ বিতরণ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বিতরণ করা এসব ডিজিটাল সনদে রয়েছে ১৪টি বিশেষ নিরাপত্তামূলক বৈশিষ্ট্য। এসব বৈশিষ্ট্য শনাক্তের মাধ্যমে আসল ও নকল সনদ আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব হবে। 
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর লিখিত প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এসব তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 
প্রশ্নে রফিকুল ইসলাম হিলালী জানতে চান, প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তথ্য, গেজেট, সনদ ও সংশ্লিষ্ট নথিপত্র সমন্বিতভাবে সংরক্ষণের লক্ষ্যে নির্ভুল ও হালনাগাদ ডিজিটাল ডাটাবেজ প্রণয়ন এবং ভুয়া সনদ শনাক্তে তথ্য যাচাই ব্যবস্থা চালুর বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি-না। থাকলে তা বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা কত।
জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরও জানান, বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা ও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির ৩৩ ধরনের প্রমাণক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংরক্ষিত ও প্রদর্শিত হচ্ছে।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদে থাকা বিশেষ নিরাপত্তামূলক বৈশিষ্ট্যগুলো অত্যন্ত সুরক্ষিত। এসব বৈশিষ্ট্য ভেদ বা বাইপাস করে সাধারণভাবে জাল সনদ তৈরি করা প্রায় অসম্ভব।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২