শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩
ইয়ামাল স্কোয়াডে না থাকায় হতাশ প্রতিপক্ষ দলের কোচ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১২.১১.২০২৬ ১:৩১ এএম |

ইয়ামাল স্কোয়াডে না থাকায় হতাশ প্রতিপক্ষ দলের কোচলড়াইটা স্পেনের বিপক্ষে, অথচ প্রতিপক্ষ দলের অন্যতম সেরা তারকাকেই মাঠে দেখতে চেয়েছিলেন চেক প্রজাতন্ত্রের কোচ সান্তি দেনিয়া। লামিনে ইয়ামাল চোটের কারণে স্পেনের স্কোয়াডে না থাকায় হতাশা প্রকাশ করেছেন তিনি। দেনিয়ার মতে, ইয়ামালের মতো ফুটবলারকে দেখতেই দর্শকেরা টিকিট কাটেন।
আগামীকাল বৃহস্পতিবার নেশনস লিগের ম্যাচে প্রাগে স্পেনের মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইয়ামালের অনুপস্থিতি নিয়ে কথা বলেন দেনিয়া। স্পেনের যুব দলের সাবেক এই কোচ বলেন, ‘আমরা চেয়েছিলাম লামিনে থাকুক, কিন্তু এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। মানুষ লামিনেকে দেখতে টিকিট কাটে। স্পেন কেমন দল নামায়, আমরা কেমন দল নামাতে পারি, সেটাই এখন দেখার।’
ইয়ামালের পাশাপাশি স্পেন দলে থাকছেন না রদ্রি ও দানি ওলমোও। তিনজনের অনুপস্থিতি ম্যাচের আকর্ষণ কমিয়ে দিতে পারে বলে মনে করেন দেনিয়া। তবে স্পেনের খেলার ধরনে এর প্রভাব পড়বে না বলেই বিশ্বাস তার। কারণ, দলে বিকল্প খেলোয়াড়ের অভাব নেই।
দেনিয়া বলেন, ‘বিকল্পদের নাম বলব? এ কারণেই স্পেন সেরা। তারা না থাকাটা দুঃখজনক, কারণ দর্শকেরা তাদের দেখতে চান। তবে আমাদের লক্ষ্য ম্যাচ জেতা। এতে আমাদের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না। স্পেনের খেলার কাঠামো একই থাকবে।’
স্পেনের যুব দলের বিভিন্ন পর্যায়ে কোচিং করানোর সুবাদে দলটির অনেক খেলোয়াড়কে কাছ থেকে চেনেন দেনিয়া। বার্সেলোনার মিডফিল্ডার ফেরমিন লোপেসকে নিজের সন্তানের মতো মনে করেন বলেও জানিয়েছেন তিনি।
নেশনস লিগের গ্রুপ ‘এ-৩’তে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। অন্যদিকে চার ম্যাচই হেরে পয়েন্টশূন্য চেক প্রজাতন্ত্র। স্পেনকে হারাতে হলে নিখুঁত ফুটবল খেলতে হবে বলে মনে করেন দেনিয়া। সেট পিস, রক্ষণ, প্রেসিং ও নিচু ব্লকে দলকে সংগঠিত রাখার ওপর জোর দিয়েছেন তিনি।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২