শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩
মালদ্বীপকে বিদায় করে সেমি-ফাইনালে ভারত
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১২.১১.২০২৬ ১:৩১ এএম |

 মালদ্বীপকে বিদায় করে সেমি-ফাইনালে ভারত
ভারতের বিপক্ষে জিততেই হত মালদ্বীপকে। কঠিন সমীকরণ মেলাতে পারেনি তারা। প্রত্যাশিত জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠল ভারত।
পল্টনের জাতীয় স্টেডিয়ামে বুধবার ‘বি’ গ্রুপের ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারায় ভারত। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে পরের ধাপে উঠেছে প্রতিযোগিতার রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়নরা।
রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল ভারত।
ভারতের সাথে সেমি-ফাইনালে উঠেছে পাকিস্তানও। নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারানো পাকিস্তান ৩ পয়েন্ট নিয়ে হয়েছে ‘বি’ গ্রুপের রানার্সআপ।
টানা দুই হারে সাফের দুইবারের চ্যাম্পিয়ন মালদ্বীপ ছিটকে গেল গ্রুপ পর্ব থেকে।
শুরু থেকে মালদ্বীপকে চাপে রাখলেও গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারছিল না ভারত। পাল্টা আক্রমণে চেষ্টা করে প্রতিপক্ষের পরীক্ষা নিতে পারছিল না মালদ্বীপও।
৩৮তম মিনিটে এগিয়ে যায় ভারত। বক্সে আব্দুল রাবিহ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। সুহাইল ভাট গোলকিপারকে বিপরীত দিকে ছিটকে দিয়ে এগিয়ে নেন দলকে। চলতি আসরে এ নিয়ে তৃতীয় গোল পেলেন এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে মালদ্বীপ। ৭৯তম মিনিটে হামদান আলির ফ্রি-কিক দারুণ ক্ষিপতায় আটকে দেন ভারতীয় গোলরক্ষক প্রিয়াংশ দুবে। পাঁচ মিনিট পর মুজধান হাসানের দূরপাল্লার শটও ফিরিয়ে শিরোপাধারীদের স্বস্তি রাখেন তিনি।
৮৩ মিনিটে ইরফান ইয়াদাভের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান দ্বিগুণের সুযোগ নষ্ট হয় ভারতের।
যোগ করা সময়ে সমতায় ফেরার সবচেয়ে ভালো সুযোগটি পায় সবশেষ ২০১৮ সালে সাফের শিরোপা জেতা মালদ্বীপ। দুবেকে একা পেয়ে যান জাকি ইব্রাহিম। কিন্তু দারুণ ক্ষিপ্রতায় পোস্ট ছেড়ে বেরিয়ে এসে জাকির শট আটকে দেন গোলকিপার। তাতে বিদায় নিশ্চিত হয়ে যায় মালদ্বীপের।
দিনের পরের ম‍্যাচে রাত ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ইতোমধ্যে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এই ম্যাচের ফলের পর চূড়ান্ত হবে সেমি-ফাইনালিস্টের লাইন-আপে ‘এ’ গ্রুপ থেকে ভুটান নাকি শ্রীলঙ্কা যুক্ত হবে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২