মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩
হারাতে হারাতে যেথা চলে যায় দিন-ভরিতে ভরিতে ডালি অবসান
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

হারাতে হারাতে যেথা চলে যায় দিন-ভরিতে ভরিতে ডালি অবসানসুনন্দা কবীর ।।
ভর্তি হোলাম স্কুলে। ফয়জুন্নেসায়, ক্লাস থ্রীতে। এই স্কুলে ওয়ান, টু নেই। একেবারে প্রমোশান থ্রীতে। একটু পরিপক্ক না হলে বোধহয় স্কুল কর্তৃপক্ষের মনে ধরতনা। ফাইভে উঠলাম। তখন থেকেই পরিপক্কতার পূর্ণ বিকাশ ঘটল। বাংলা খবরের কাগজ থেকে শুরু করে বাসার ছেঁড়াখোড়া পঞ্জিকা পর্যন্ত কিছুই বাদ যেতনা- সব গোগ্রাসে গলাধঃকরণের চেষ্টা চলত। এমনকি দ্বিপাহরিক অবসরে মাতৃদেবী যে উপন্যাসে মগ্ন হোতেন সেটাতেও অচিরেই দন্তস্ফূট করতাম। দাঁত বসানোই সার, স্বাদ বোঝার মত বয়েস বা জ্ঞান কোনটাই ছিলনা। তবু বুভুক্ষুর মত গোগ্রাসে (সদর্থেই) গিলতাম। পড়ার বইয়ের নীচে গল্পের বই রেখে পড়া তখনকার সব পড়ুয়াদের গুণগত অভ্যেস ছিল। বিটকেল দু’চারজন ছিল আরও সেয়ানা, যারা গল্পের পাতাটাই পাঠ-অনুশীলনের মতই জোরে জোরে পড়ত। ছেলে পড়ছে- এতেই অভিভাবক খুশী, কী পড়ছে তা নিয়ে আর মাথা ঘামাতেন না। আর সে আমলে গল্প উপন্যাস পড়ে চরিত্রহীন হওয়ার নজির খুব একটা ছিল বলে মনে হয় না।
বাড়িতে বই আসতো এনতার, তাছাড়া বাড়িটা ছিল অধ্যাপকের, কুমিল্লার গুনীজ্ঞানীরা প্রায়শ:ই ভিড় করতেন বাড়িতে। পণ্ডিত অজয় সিংহ রায় অর্থাৎ ঝেল্টু কাকু সেতার শোনাতেন অপরূপ সন্ধ্যায়, শচীন কত্তা বা হেমন্ত কত্তা গাইতেন, কোন কোন দিন হিমু বা মন্টু কাকু। যদিও হিমু মানে হিমাংশু দত্তকে আমার একদম মনে নেই।
কোলকাতা থেকে এলেই শচীন কত্তা বাড়িটা ছুঁয়ে যেতেন। আমার বড় কাকু মাখন সেনের সঙ্গেঁ ছিল গাঢ় সখ্য। মাখন সেন ছিলেন ইস্টবেঙ্গলের বিখ্যাত ডিফেন্ডার, আর শচীন দেব বর্মনের ইস্টবেঙ্গল প্রীতি ছিল সর্বজনবিদিত। আর আগরতলার রাজবাড়ির ছেলেরা প্রায় সবাই ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র, সেই সুবাদে আমার বাবা ছিলেন এদের শিক্ষক। শচীন কত্তা তখনও ঝ উ হয়ে ওঠেননি। তবুও গানের আসর বসতো, সে আসবে শচীন কত্তা ছাড়াও গান গাইতেন দিলীপ সিংহ রায়, আমাদের মন্টু কাকু, কখনো সখনো মর্জি-মাফিক। বলা বাহুল্য সঠিক চর্চা ও নিষ্ঠা থাকলে এই লোকটি বহু বিখ্যাতকে অতিক্রম করে যেতে পারতেন। বিধি দত্ত কণ্ঠপ্রাচুর্মকে বিসর্জন দিয়েছিলেন অবহেলায়। পদ্মপত্রে শিশিরবিন্দুর মত জীবনকে ছুঁয়ে দেখেন নি। দারুন একটা রোমান্টিক ব্যারিটোন ভয়েস, অজয় ভট্টা-চার্যের কথা এবং হিমু অর্থাৎ হিমাংশু দত্তের সুরে একটিই গান কোলকাতায় রেকর্ড করেছিলেন। তাও বন্ধুবান্ধবদের সক্রিয় তাড়নায়। সে সময়ে কুমিল্লার সঙ্গীত আকাশে আরও কিছু উজ্জ্বল নক্ষত্র ছিল, যাঁরা এখন বিস্মৃত। ছিলেন সত্যগোপাল দেব, ছিলেন দুলু দত্ত, জ্ঞান দত্ত, রেনু বোস, মীনা ব্যানার্জি। 
ভিক্টোরিয়া কলেজে সংস্কৃতের অধ্যাপক ছিলেন অতুল ব্যানার্জি। লোকে তাঁকে ডাকতো অতুল ভট্টি নামে। তাঁর অপরাধÑপ্রাচীন সংস্কৃত সাহিত্যের ভট্টিকাব্য পড়াতেন। তাঁরই আত্মজা ছিলেন মীনা, ১৯৪১ সালে ঐগঠ থেকে তাঁর নজরুল গীতির ডিস্ক বেরোয় অত্যন্ত অল্পবয়সে। শুনেছি রেকর্ড করে বাড়ি ফেরার পথে দুরারোগ্য বসন্ত রোগে তাঁর মৃত্যু হয়। অসম্ভব জনপ্রিয় হয় গানটি পরবর্তীকালে। এখনও গুগল-এ অনুসন্ধান করলে পাওয়া যায়।
প্রথমে গৌরচন্দ্রিকায় সে বিষয়ের অবতারণা করেছিলাম সে ছিল আমাদের সে সময়কার বই পড়ার নেশা। তখন ক্লাস এইটে পড়ি। এদ্দিনে যাযাবরের লেখা ‘দৃষ্টিপাত’ বেড়িয়ে গেছে। পড়েছি, বিমোহিত হয়েছি মাধুর্যে, ভাষাকে নিয়ে যে এভাবে খেলা করা যায় আগে বুঝিনি, আরও  বুঝিনি কোন গল্পউপন্যাস না হয়েও একগুচ্ছ ইবষষবং ষবঃঃবৎং বা ভরহব ষবঃঃবৎং কিভাবে এত রসমধুর হতে পারে। গভীর দুঃখ পেয়েছিলাম প্রকাশকের নিবেদনে লেখকের অকাল মৃত্যুর সংবাদে।
যাই হোক ‘দৃষ্টিপাত’ বেরুনোর পর কয়েকবছর পেরিয়ে গেছে। ভারত থেকে শান্তি মিশনে পূর্ব পাকিস্তান সফরে এলেন মন্ত্রী চারুচন্দ্র বিশ্বাস, এসেছিলেন কুমিল্লাতেও। পরিদর্শন করেছিলেন ফয়জুন্নেসা স্কুল। এলেন আমাদের ক্লাসে পুরো টিম নিয়ে, সঙ্গেঁ পাকিস্তানের পড়ঁহঃবৎঢ়ধৎঃ। মামুলি কিছু পশ্নোত্তরের পর যখন ওরা ক্লাস ছেড়ে চলে গেলেন তখন পেছন থেকে একজনকে লক্ষ করে টিচার বললেনঃ ‘উনি যাযাবর, বিখ্যাত লেখক।’ আমি অবাক, বললাম ভদ্রলোক তো মারা গেছেন। টিচার বললেন; ‘মিথ্যে কথা’, আমি দিগি¦দিক জ্ঞানশূন্য হয়ে ছুটলাম। হাঁপাতে হাঁপাতে পেছনে গিয়ে নির্দিষ্ট ব্যক্তিটির শার্ট টেনে ধরে জিজ্ঞেস করলাম, ‘আপনি না মারা গেছেন?’
এরপর হাসির অট্টরোলে আমার নাকাল হওয়ার অবস্থাটা দর্শনীয় ছিল, বলা বাহুল্য স্বয়ং মন্ত্রীও তাতে যোগ দিয়েছিলেন। সেদিনই জেনেছিলাম দৃষ্টিপাতের সংকলয়িতার নিবেদনে ইচ্ছে করেই এ মিথ্যে কথা ছাপানো হয়েছিল। 
যাই হোক সেকালে যে শৈশবটাকে আমরা ছুঁয়ে এসেছি সেটা ছিল অপাপদিদ্ধ, মনিমুক্তোয় সমৃদ্ধ জীবনের এক অভিজ্ঞান। সে সময়টাকে অভিনন্দন জানাই।
‘গবরহব ভঁহশবষহফবহ ঔঁবিষবহ’ 
আমার উজ্জল মনিরত্নগুলো।
মতামত জানাতে: +৮৮০ ১৮৭২‑৬৯৯৯৭৭












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২