মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩
অবশেষে ফারহান ঢাকায়, অনুশীলন করলেন হামজা
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১০.১১.২০২৬ ১:৩৯ এএম |

অবশেষে ফারহান ঢাকায়, অনুশীলন করলেন হামজা

সাফ টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা চৌধুরী। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়েই বিকেলে বসুন্ধরায় এবিজি স্পোর্টস সিটিতে জাতীয় দলের অনুশীলনে যোগ দেন তিনি। হামজাকে পেয়ে বেশ প্রাণবন্ত ছিলেন অন্য ফুটবলাররাও। ঘণ্টা দেড়েকের বেশি সময় অনুশীলন করে জাতীয় দল।
সাফ ফুটবলে উন্মাদনা কম। প্রথম ম্যাচে হামজা খেলতে পারেননি। হামজা দেশে এসে দলের সঙ্গে অনুশীলন করেছেন। আজ হামজা তো নয়-ই দলের কাউকে মিডিয়ার সামনে আনেনি টিম ম্যানেজম্যান্ট। অনুশীলন গ্রাউন্ডের বাইরে ফেডারেশন ও জাতীয় দল কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেছেন।
দলের সঙ্গে অনুশীলন করার কথা ছিল ইংল্যান্ডের আরেক প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদের। কিন্তু ফ্লাইট জটিলতায় তিনি সকালে পৌঁছাতে পারেননি। রাত পৌঁনে আটটায় তিনি কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসেন। ফারহানের ক্যাম্পে যোগদানের মাধ্যমে বাংলাদেশের সাফের ২৮ জনের স্কোয়াড পূর্ণাঙ্গ হয়েছে।
আগামীকাল ঢাকায় বাংলাদেশ দলের সঙ্গে প্রথম অনুশীলন করবেন ফারহান। হামজা ও ফারহান ফিফা উইন্ডোর মধ্যেই ক্লাব থেকে ছাড়া পেয়েছেন। সেমিফাইনাল নিশ্চিত হলেও পরশু দিন বাংলাদেশ গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে।























http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২