রোববার ● ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩
তিতাসে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৮.১১.২০২৬ ১২:৫২ এএম |

তিতাসে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১০ জনকে আসামি করে মামলাকবির হোসেন, তিতাস
কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজার কেন্দ্রীয়  জামেমসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১০ জনকে আসামি করে শুক্রবার রাতে  মামলা করেছে শামীম গ্রুপ।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানা ওসি মমিরুল হক।
খবর নিয়ে জানা যায় বাতাকান্দি বাজার কেন্দ্রীয় কেন্দ্রীয় জামেমসজিদ কমিটির সাধারণ সম্পাদকসহ কয়েকজন সদস্য মৃত্যু বরণ করেছেন।
উক্ত কমিটি পুনঃগঠন করার লক্ষ্যে স্থানীয় মুসল্লীরা উদ্যোগ নেন। এরই মধ্যে শামীম সরকারসহ কয়েকজন মিলে তারা নিজেরাই তাদের পছন্দের লোক দিয়ে কমিটি গঠন করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বাদ জুমা কমিট গঠন উপলক্ষে মিলাদের আয়োজন করেন, শামীম সরকার ও আবু নেছার ভূইয়া।
এতে বাতাকান্দি গ্রামের আব্দুল আজিজ, আনিছ,সাঈদ,আমজাদ ও নেওয়াজ শরিফসহ আরো ৮/১০ জন বাধা দেন এবং কমিটি গঠনে আপত্তি করেন। এসময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জরিয়ে পড়েন উভয় পক্ষ। এ সংঘর্ষে  বাতাকান্দি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু নেছার ভূইয়াসহ ৭ জন আহত হয়েছে।  আহতদের স্থানীয় উদ্ধার কর তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেছে।
অন্য আহতরা হলেন, শামীম সরকার(৫৫),জসিম (৫৩), সাইদুল (৩০) ও হাফিজ(৩২),আমজা(৩২)ও নওয়াজ শরিফ (২৮)।
এঘটনায় আহত শামীম সরকারের স্ত্রী মনি আক্তার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে আরো ৫/৬ অজ্ঞাত আসামি করে তিতাস থানায় একটি মামলা করেছেন।
আহত শামীম সরকার বলেন,বাতাকান্দি বাজার জামেমসজিদ কমিটির বেশ কয়েকজন মৃত্যু বরণ করেছেন এবং সভাপতি পারভেজ হোসেন সরকার এলাকায় আসেন না। তাই আমরা নতুন করে কমিটি পুনঃ গঠন করার উদ্যোগ নেই। এবং বাজার কমিটির সভাপতি মাইনুদ্দিন সরকারকে সভাপতি করার সিদ্ধান্ত নেই। আজ শুক্রবার বাদ জুম্মা কমিটির বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।কিন্তু নামাজ শেষ হওয়ার সাথে সাথে
আজিজ, আনিছ,সাঈদ,আমজাদ ও নেওয়াজ শরিফসহ আরো ৮/১০ জন আমাদেরসহ মুসল্লিদেরকে  এলোপাতাড়ি পিটাতে শুরু করে এবং একজন মুসল্লিকে ছুরিকাঘাত করে। আমরা এঘটনার সঠিক বিচার চাই।
আহত সাইদুল বলেন,আমি সৌদি আরব প্রবাসী ২০/২৫ দিন হয় বাড়িতে আসছি। আজ আমার ভাতিজার সাথে ভেড়াতে যাচ্ছিলাম, বাতাকান্দি বাজারে গিয়ে পৌছলে নামাজের সময় হয়ে যায়।তাই নামাজ পড়তে আমরা মসজিদে যাই এবং নামাজ শেষে মসজিদ থেকে বাহির হওয়ার সময় আমার ওপর আক্রমণ করে বুকে ও হাতে ছুড়ি দিয়ে গাই মারে, এসময় আমার সাথে থাকা হাফিজ ও জসিম আমাকে বাচাতে গেলে তাদেরকেও এলোপাতাড়ি পিটিয়ে গুরতর আহত করে।  আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।
এবিষয়ে আব্দুল আজিজ বলেন,মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নাছির মুন্সিসহ কয়েকজন মৃত্যু বরণ করেছেন। নতুন করে কমিটি পুনঃগঠন করার জন্য সকল মুসল্লিরা একমত পোষণ করেন। এবং যে ব্যাক্তি মসজিদে পাচ ওয়াক্ত নামাজ পড়েন এমন একজনকে দিয়ে কমিটি করা হবে।
কিন্তু শামীম সরকার ও আবু নেছার ভূইয়া মুসল্লীদের মতামত না নিয়ে তাদের পছন্দের লোক দিয়ে কমিটি করে। এবং পূর্ব পরিকল্পিতভাবে কেশবপুর গ্রাম থেকে লোকজন এনে মসজিদে মিলাদের আয়োজন করে। এসময় আমিসহ সকল মুসল্লিরা আপত্তি জানিয়ে বলেন,কথা ছিল যে ব্যাক্তি মসজিদে পাচ ওয়াক্ত নামাজ পড়েন এমন একজনকে সভাপতি করে কমিটি গঠন করা হবে। আপনারা আপনাদের মতো করে কমিটি করেছেন, আমরা এই কমিটি মানিনা। তখন কেশবপুর গ্রামের লোকজন আমাদের ওপর হামলা করে আমরাও পাল্টা হামলা করি।
ঘটনাটি জানাজানি হলে কেশবপুর গ্রামের কয়েক শতাধিক মানুষ বাতাকান্দি বাজারে এসে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন।
এবিষয়ে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিরুল হক বলেন, বাতাকান্দি বাজার কেন্দ্রীয় জামেমসজিদ কমিটি গঠন নিয়ে মারামারির ঘটনায় ১০ জনকে আসামি করে মনি আক্তার বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২