রোববার ● ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর চার ওয়ার্ডে কুসিকের মশক নিধন অভিযান
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৮.১১.২০২৬ ১২:৫৪ এএম |

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর চার ওয়ার্ডে কুসিকের মশক নিধন অভিযানকুমিল্লা প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। শনিবার (৭ নভেম্বর) নগরীর ২, ২১, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে এ অভিযান চালানো হয়।
অভিযানের অংশ হিসেবে ২ নম্বর ওয়ার্ডের ছোটরা মালেকা মমতাজ স্কুল রোডের উভয় পাশ, ছোটরা মধ্যপাড়া জামে মসজিদসংলগ্ন এলাকা, ছোটরা খ্রিস্টান কবরস্থান রোডের দক্ষিণ পাশ, ছোটরা কবরস্থান, ভাষাসৈনিক জারু মিয়ার বাড়ি ও ছোটরা মধ্যপাড়া রোডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
২১ নম্বর ওয়ার্ডের ইপিজেড রোডের কাউন্সিলর কার্যালয় থেকে ফরেস্টার ফরিদ মিয়ার বাড়ি, আক্তার আমিন বাড়ি, সদর গাজী মসজিদ রোডের উভয় পাশ এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স অফিস রোডে অভিযান চালানো হয়।
এ ছাড়া ২৩ নম্বর ওয়ার্ডের মঠ পুকুরের সম্পূর্ণ এলাকা, মঠ পুকুর জামে মসজিদ রোড, ঈদগাহ রোডের আজমাইন এন্টারপ্রাইজ গলি ও ইব্রাহিম ভিলা রোডে কার্যক্রম পরিচালিত হয়।
২৪ নম্বর ওয়ার্ডে কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এবং কোটবাড়ি মেইন রোডের গন্ধমতি থেকে কুমিল্লা বার্ডের সামনের এলাকা পর্যন্ত মশক নিধন অভিযান চালানো হয়।
এ ছাড়া টাউন হল মাঠ, শিশু মঙ্গল রোড, মন্ত্রীর বাসভবন, তোয়া হাউজিং, প্রশাসকের বাসভবন ও সিটি করপোরেশন কার্যালয় এলাকায়ও অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে স্প্রে মেশিনের মাধ্যমে এডিস মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড এবং ফগার মেশিনের মাধ্যমে পূর্ণবয়স্ক মশা নিধনে অ্যাডাল্টিসাইড প্রয়োগ করা হয়।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২