রোববার ● ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩
বার্ডে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপিত
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

বার্ডে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপিত৭ নভেম্বর  বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বার্ড-এ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সময় জাতীয় পতাকা উত্তোলন ও বিশেষ দোয়ার মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। দিবসটি উদযাপন উপলক্ষে বার্ড মডেল স্কুল (প্রাথমিক শাখা)-এ  জাতীয় পতাকা উত্তোলন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বার্ড মডেল স্কুল (মাধ্যমিক শাখা)-এ জাতীয় পতাকা উত্তোলন, দিবসের তাৎপর্য তুলে ধরে ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানসমূহে বার্ড-এর কর্মকর্তা-কর্মচারী এবং বার্ড মডেল স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও বার্ড জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২