রোববার ● ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩
মাঠে না নেমেও রোববার সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৮.১১.২০২৬ ১২:৫০ এএম |

মাঠে না নেমেও রোববার সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপে আগামীকাল দুটি ম্যাচ রয়েছে। এদিন অবশ্য স্বাগতিক বাংলাদেশের খেলা নেই। তবে বাংলাদেশের গ্রুপের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটানের খেলা আছে। 
রাত আটটায় শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচ। ভুটান আগামীকাল হারলে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ও শ্রীলঙ্কা সেমিফাইনাল নিশ্চিত করবে। কারণ তিন দলের গ্রুপে ভুটানের দুই ম্যাচ আগামীকালই শেষ হচ্ছে। কাল শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ ও তাদের সমান তিন পয়েন্ট হবে। এতে দুই দলই সেমিফাইনাল উঠবে। তখন ১১ নভেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ হবে গ্রুপ সেরা নির্ধারণের।
ভুটানকে টুর্নামেন্টে টিকে থাকতে আগামীকাল জয়ের কোনো বিকল্প নেই। কারণ শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র হলেও বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। কারণ দুই ম্যাচ শেষে ভুটানের পয়েন্ট থাকবে এক। বাংলাদেশ তিন পয়েন্ট নিয়ে ভুটানের চেয়ে এগিয়ে থাকবে। ১১ নভেম্বর শ্রীলঙ্কা বাংলাদেশকে হারালেও ভুটান এক পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েই গ্রুপ শেষ করবে। 
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ ড্র হলে তখন বাংলাদেশ চার পয়েন্টে গ্রুপ চ্যাম্পিয়ন ও দুই পয়েন্টে শ্রীলঙ্কা রানার্স আপ হবে। শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র হলে বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে ১ গোলের বেশি ব্যবধানে হারায় তখন ভুটানের রানার্স আপ হয়ে পরের রাউন্ড খেলার সুযোগ থাকবে।
আগামীকাল বেলা সাড়ে ৩টায় অন্য খেলায় মালদ্বীপ মুখোমুখি হবে পাকিস্তানের। ভুটানের মতো পাকিস্তানকেও এই টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই। ড্র করলে তাকিয়ে থাকতে হবে ভারত ম্যাচের দিকে। তখন ভারতকে মালদ্বীপের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে। 
আগামীকাল দুই ম্যাচের জন্য টিকিটের দামে ৫০ শতাংশ ছাড় দিয়েছে সাফ টুর্নামেন্টের স্বত্ব কেনা প্রতিষ্ঠান টিএসএ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সজীব আজ সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন। তবে আগামী ১১ নভেম্বর হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচের টিকিটের দাম কমানো হবে কি না, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২