শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩
‘হামজা এলে দলের মোমেন্টাম সব বদলে যাবে’
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

 ‘হামজা এলে দলের মোমেন্টাম সব বদলে যাবে’


ক্লাবের ব্যস্ততায় এখনও দলের সাথে যোগ দেননি হামজা চৌধুরী। তবে, ইংল্যান্ড প্রবাসী এই তারকাকে ছাড়াই ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ। হামজা এলে দল আরও উজ্জীবিত হয়ে উঠবে বলে মনে করেন মোহাম্মদ ইব্রাহিম।
পল্টনের জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ভুটানকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন বদলি ফরোয়ার্ড ইব্রাহিম।
এই জয়ে দুটি চাওয়া পূরণ হয় বাংলাদেশের। টুর্নামেন্ট শুরুর আগের সংবাদ সম্মেলনে অধিনায়ক তপু বর্মন বলেছিলেন, ভুটানকে হারিয়ে হামজার সাফে পথচলাটা মসৃণ করে রাখতে চান এবং ৩ পয়েন্ট নিয়ে শুরু করতে চান শিরোপা ফিরে পাওয়ার যাত্রা।
আগামী বুধবার গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। হামজার রোববার বা সোমবার ঢাকায় আসার কথা রয়েছে। বলার অপেক্ষা রাখে না, তিনি যুক্ত হলে দলের শক্তি বাড়বে অনুমিতভাবেই।
শুক্রবার সন্ধ্যায় এবিজে ফুটবল গ্রাউন্ডে রিকভারি সেশন করেই সময় পার করেছে বাংলাদেশ। শনিবার থেকে শুরু হবে শ্রীলঙ্কা ম্যাচের প্রস্তুতি। তবে, সাফে সামনের পথচলায় দল যে হামজার অপেক্ষায় আছে, তা ফুটে উঠল ইব্রাহিমের কণ্ঠে।
“আমাদের যারা বাইরে আছে, ওরা এলে অবশ্যই আমাদের দল (শক্তিশালী হবে); আপনারা সবাই জানেন হামজা ভাই এলে অবশ্যই দলের মোমেন্টাম (আবহ) সব বদলে যাবে।”
সাফে শুভসূচনার আবেশে দল যে বুদ হয়ে আছে অনেকটা, তাও বোঝা গেল ইব্রাহিমের কথায়।
“গত ম্যাচে আমাদের ভুলত্রুটি হয়েছে, ওইটা নিয়ে কোচ এখনও ভিডিও বিশ্লেষণ করেনি। ভিডিও বিশ্লেষণের পরে বুঝতে পারব যে, আমাদের আসলে ভুলত্রুটিগুলা কোথায় ছিল এবং ওগুলো নিয়ে কাজ করব আমরা পরবর্তী ম্যাচের আগে।”














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২