শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩
আঙুল ফুটিয়ে ব্যাটারকে আউট করেন ‘ক্লিকি পন্টিং’, দুই বছর নিষিদ্ধ
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

আঙুল ফুটিয়ে ব্যাটারকে আউট করেন ‘ক্লিকি পন্টিং’, দুই বছর নিষিদ্ধ

ব্যাটের কানায় বল লাগলে স্লিপে দাঁড়ানো ফিল্ডারের কাজ ক্যাচটা লুফে নেওয়া। কিন্তু এমন একজন ফিল্ডার পাওয়া গেছে তার কাছ ক্যাচ নয় আঙুলের সহায়তা শব্দ করে আম্পায়ারকে ধোঁকা দেওয়া।
বল ব্যাটে লাগার শব্দ নকল করে প্রতিপক্ষকে আউট করানোর চেষ্টা করা!
শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন কাণ্ডই ঘটিয়েছিলেন অপেশাদার এক ক্রিকেটার। আঙুলে টোকা দিয়ে ব্যাটে বল লাগার শব্দ তৈরি করেছিলেন তিনি। সেই ঘটনা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। সেই প্রতারণার ঘটনায় এবার বড় শাস্তি পেলেন ‘ক্লিকি পন্টিং’ নামে পরিচিতি পাওয়া ব্রায়ান ডিভাইন।
তাকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
গত জুলাইয়ে নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগের (এনওয়াইএসডি) দ্বিতীয় বিভাগে নর্টনের বিপক্ষে খেলছিল সল্টবার্নের দ্বিতীয় একাদশ। স্লিপে ফিল্ডিং করার সময় আঙুলে শব্দ করেন ডিভাইন। বলটি নোমান শাবিরের ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি এই কাণ্ড ঘটান।
এরপর উইকেটকিপার জশ বোয়েস ক্যাচ নেন। সল্টবার্নের আবেদনে শাবিরকে আউট দেন আম্পায়ার। ম্যাচের সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে।
তদন্ত শেষে ডিভাইনকে ২০২৮ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আওতাধীন সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।
এই সময়ে তিনি খেলতে, কোচিং করাতে, আম্পায়ারিং করতে, স্কোরিং করতে কিংবা জুনিয়র দল পরিচালনা করতে পারবেন না।
শাস্তি পেয়েছে সল্টবার্নের দ্বিতীয় একাদশও। দলটিকে দ্বিতীয় বিভাগ থেকে তৃতীয় বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে। ২০২৭ মৌসুম শুরু করতে হবে ৬০ পয়েন্ট জরিমানা নিয়ে। সঙ্গে ক্লাবকে গুনতে হবে ৩০০ পাউন্ড জরিমানা।
ডিভাইন ও ক্লাব দুজনই অভিযোগ স্বীকার করেছে। ডিভাইন শাস্তি মেনে নিলেও ক্লাব আপিল করেছিল। লিগ জানিয়েছে, তদন্তে কয়েক সপ্তাহ সময় লেগেছে। এতে খেলোয়াড়দের সাক্ষাৎকার, লিখিত বক্তব্য ও ভিডিও পর্যালোচনা করা হয়েছে।
অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের নামের সঙ্গে মিল রেখে ডিভাইনের নাম দেওয়া হয় ‘ক্লিকি পন্টিং’। চলতি বছরের শুরুতে তার নাম ও প্রতারণা নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘বিষয়টি দেখে হেসেছিলাম, তারপর আর ওভাবে মাথায় নিইনি। প্রতারণার আশ্রয় নেওয়া কারো নামের সঙ্গে নিজের নাম জড়ানো নিশ্চয়ই ভালো লাগার মতো বিষয় নয়। তবে সত্যি বলতে, পুরো ব্যাপারটি নিয়ে বেশ হেসেছি ও মজা পেয়েছি।’












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২