ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। বুধবার (৪ নভেম্বর) নগরীর ১, ৬, ২১, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়।
অভিযানের অংশ হিসেবে ১ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া পশ্চিমপাড়া, আইএমপি বেকারি গলি, লেংটা ফুলমিয়া গলি, তপু গ্যারেজ গলি ও রোবেল হোন্ডা ওয়ার্কশপ রোডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
৬ নম্বর ওয়ার্ডের চকবাজার শাপলা মার্কেট, চকবাজার প্রাইমারি স্কুল রোড, আলিয়া মাদ্রাসা রোড, চকবাজার মেইন রোড, তেলিকোনা, তেলিকোনা চৌমুহনী, মা ও শিশু হাসপাতাল, পৌর পার্ক-২, বখশিয়া রোড এবং আমির দিঘীর পূর্ব পাড় এলাকায় অভিযান চালানো হয়।
এ ছাড়া ২১ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও চৌমুহনী, আর্মি ক্যাম্প, নোয়াগাঁও জামে মসজিদ রোড, সাহেব বাড়ি রোড, চায়না বিল্ডিং রোডের বাকি অংশ ও মজুমদার টাওয়ার রোডে কার্যক্রম পরিচালিত হয়।
২৩ নম্বর ওয়ার্ডের জয়পুর দক্ষিণপাড়া ব্রিজ থেকে রাস্তার দুই পাশ হয়ে মোল্লা বাড়ি, জয়পুর দক্ষিণপাড়া বায়তুন নূর জামে মসজিদ রোড ও সমিতি রোডেও মশক নিধন করা হয়। ২৪ নম্বর ওয়ার্ডের রামপুর, ছোট আলমপুর রোড, দক্ষিণ রামপুর খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা রোড, উম্মুল কুরা মহিলা মাদ্রাসা রোড, মধ্য রামপুর, মদিনা জামে মসজিদ রোড ও উত্তর রামপুর এলাকায় অভিযান চালানো হয়।
এ ছাড়া সিটি করপোরেশন কার্যালয়, দক্ষিণ চর্থা ছৈয়দ বাড়ি, চেয়ারম্যান গলি ও ডিসি রোড এলাকায়ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে স্প্রে মেশিনের মাধ্যমে এডিস মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড এবং ফগার মেশিনের মাধ্যমে পূর্ণবয়স্ক মশা নিধনে অ্যাডাল্টিসাইড প্রয়োগ করা হয়।
