শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলআরোহী নিহত 
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৬.১১.২০২৬ ১:১৭ এএম |

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলআরোহী নিহত আলমগীর হোসেন ।।
দাউদকান্দিতে সড়ক দূর্ঘটনায় শাহাদাত হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার গৌরীপুর-পেন্নাই-মতলব-বাবুরহাট সড়কের মাদলা এলাকার বেপারীবাড়ি মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাত হোসেন উপজেলার দৌলতপুর গ্রামের বেপারীবাড়ির ইকবাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত মোটরসাইকেল নিয়ে গৌরীপুরের দিকে যাচ্ছিলেন। মাদলা এলাকায় একটি বাঁক অতিক্রম করার সময় দ্রুতগতির কারণে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এসময় একই সড়ক দিয়ে মতলবের দিকে যাচ্ছিল একটি সাদা রঙের প্রাইভেট কার। সড়কে পড়ে যাওয়ার পর প্রাইভেট কারটির সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ট্রিপল নাইনে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। প্রাইভেট কারটি শনাক্ত ও এর সন্ধান পেতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
স্থানীয় কয়েকজনের দাবি, মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। তাঁদের মতে, এ ঘটনায় প্রাইভেটকার চালকের কোনো দোষ ছিল না। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং প্রাইভেট কারটির সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ।
অপরদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে একটি ড্রাম ট্রাকের ধাক্কায় একজন গুরুতর আহত হয়। গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত সেবার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ট্রাকটি আটক করেছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুটুম্বপুর হাইওয়ে থানা সংলগ্ন দরানিপাড়া এলাকায় হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে আহত হয়েছেন ১০ জন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২