বাখরাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ে এক প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখ।
বিশেষ অতিথি ছিলেন বিজিডিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) আপ্তাব উদ্দিন, আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুননেছা খানম এবং আবদুস সামাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আবদুস সামাদ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের শিক্ষা ও ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীদের উপস্থিতি, আনন্দ-উচ্ছাস ও অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
