বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩
মিঠুন-সোহানের সেঞ্চুরিতে ময়মনসিংহকে হারাল খুলনা
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৪.১১.২০২৬ ১:২০ এএম |

মিঠুন-সোহানের সেঞ্চুরিতে ময়মনসিংহকে হারাল খুলনা
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ময়মনসিংহকে ৮ উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে স্বাগতিক খুলনা। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়েছেন মোহাম্মদ মিঠুন ও কাজী নুরুল হাসান সোহান।
টসে জিতে ময়মনসিংহ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে খুলনা তাদের প্রথম ইনিংসে ৮৬.১ ওভারে সব উইকেটে হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিঠুন ১১৯ রান এবং সোহান ১০৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। ময়মনসিংহের ইয়াসিন আরাফাত মেশু ৬টি উইকেট শিকার করেন।
জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ময়মনসিংহ ৫১.৩ ওভারে ১০৮ রানে থামে। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফেরার চেষ্টা করেছে ময়মনসিংহ। আল আমিনের সেঞ্চুরির সুবাদে তারা ৯১.৩ ওভারে সব উইকেটে ৩১৯ রান সংগ্রহ করে। আল আমিন ১৮৫ বলে ১০২ রান সংগ্রহ করে। খুলনার পক্ষে শেখ পারভেজ জীবন ৪টি এবং সৌম্য সরকার ৩টি উইকেট নেন।
জয়ের জন্য ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে খুলনা ৩৮.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে সহজেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় এবং ৮ উইকেটের বড় জয় নিশ্চিত করে। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন মোহাম্মদ মিঠুন।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২