মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩
বুড়িচংয়ে জাতীয়  যুব দিবস পালিতউপজেলার শ্রেষ্ঠ যুব সংগঠক মো: আল আমিন
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

গাজী জাহাঙ্গীর আলম জাবির ।।
'দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ' এই  প্রতিপাদ্যে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় যুব দিবস-২০২৬।  কর্মসূচির  মধ্যে ছিল  র‌্যালি, আলোচনা সভা, যুব সংগঠকদের পুরস্কার প্রদান, যুব ঋণের চেক বিতরণ।
০১ নভেম্বর (রবিবার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে  অনুষ্ঠিত সভায়  প্রধান অতিথি ছিলেন উপজেলা কর্মকর্তা মো: তানভীর হোসেন । সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: সাহেদুল আলম চৌধুরী।
উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মীর হোসেন ও বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, যুব সংগঠক ও উদ্যোক্তাগণ। 
সভা শেষে বুড়িচং উপজেলার শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে সম্মাননা গ্রহণ করেন ময়নামতি ইউনিয়নের কৃতি সন্তান মোঃ আল আমিন খন্দকার। তিনি  (ণঈঙঝ) ুড়ঁহম পযধৎরঃু ঙৎমধহরুধঃরড়হ ংড়পরবঃু / যুব দান সংগঠন সংস্থা, দেবপুর বাজার, ময়নামতি, বুড়িচং কুমিল্লার সভাপতি।
পুরষ্কার ও সনদ হাতে তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ তানভীর হোসেন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাহেদুল আলম চৌধুরী।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২