মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩
এলজিইডির কর্মকর্তাদের অফিসিয়াল সিম ও হোয়াটসঅ্যাপ সচল রাখার নির্দেশ
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সব পর্যায়ের কর্মকর্তাকে অফিসিয়াল সিম সার্বক্ষণিক সচল এবং একই সঙ্গে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৭ অক্টোবর এলজিইডির প্রধান প্রকৌশলী (গ্রেড-১) মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। খবর বাসস।
হ্যাকের শিকার ইউক্রেনের বিমান হামলার সতর্কতা অ্যাপ, ছড়ালো ভুয়া তথ্যহ্যাকের শিকার ইউক্রেনের বিমান হামলার সতর্কতা অ্যাপ, ছড়ালো ভুয়া তথ্য
আদেশে বলা হয়, মাঠপর্যায়ের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে কর্মকর্তাদের অফিসিয়াল সিম সরবরাহ করা হয়েছে, যা নাগরিকদের সঙ্গে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ছাড়া জেলা, অঞ্চল ও বিভাগীয় পর্যায়ে লোকেশনভিত্তিক ব্যবস্থার মাধ্যমে কর্মকর্তাদের উপস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
অফিসিয়াল সিম বন্ধ থাকলে এসব কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে বলে আদেশে উল্লেখ করা হয়। তাই দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সিমগুলো সার্বক্ষণিক সচল রাখার নির্দেশ দিয়ে প্রয়োজনে স্মার্ট সিম বা ই-সিম সুবিধাসম্পন্ন মোবাইল ফোন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়, বন্ধ হওয়া সিম চালু ও ওটিপি যাচাইসংক্রান্ত দরকারে অনুমোদিত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এ বিষয়ে অফিসের প্রয়োজনে সিনিয়র সহকারী প্রকৌশলী (আইসিটি) ০১৩২১৮৪১১৬১ এবং সেবাদাতার প্রয়োজনে সিস্টেম অ্যানালিস্ট (আইসিটি ইউনিট) ০১৭০৬২১২৭১০ নম্বরে যোগাযোগের কথা বলা হয়েছে। সব পর্যায়ের প্রকৌশলী ও কর্মকর্তাকে এই নির্দেশ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২