মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩
দাউদকান্দিতে এক কেজি গাঁজা ও নকল ইয়াবাসহ গ্রেপ্তার ২
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০২.১১.২০২৬ ১:৪৩ এএম |

দাউদকান্দিতে এক কেজি গাঁজা ও নকল ইয়াবাসহ গ্রেপ্তার ২আলমগীর হোসেন।।
কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে ৫ হাজার ১০০ পিস নকল ইয়াবা, এক কেজি গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
রবিবার (১ নভেম্বর) ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তালতলী এলাকায় আব্দুর রহিমের গাড়ির গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে দাউদকান্দি মডেল থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।  
গ্রেপ্তার ব্যক্তিরা হলো, গ্যারেজের মালিক আব্দুর রহিম (৩৭) ও রাশেদ (৩৩)। আব্দুর রহিম উপজেলার ঢাকারগাঁও মোল্লাবাড়ির আবুল কালাম মিয়ার ছেলে। রাশেদ দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের গোলাপের চর গ্রামের মতিন ফরাজীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তালতলী এলাকায় ওই গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫ হাজার ১০০ পিস নকল ইয়াবা, এক কেজি গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম ও গাঁজা মাপার মেশিন উদ্ধার করা হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে পৌরসভার তালতলি এলাকায় গ্যারেজে অভিযান পরিচালনা করা হয়। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। আর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২