মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩
রেজাল্ট খারাপ নয়, এটাই দেশের শিক্ষা ব্যবস্থার প্রকৃত চিত্র-হাজী জসিম উদ্দিন এমপি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

ফারুক আহাম্মদঃ শিক্ষা জাতীর মেরুদণ্ড, কিন্তু একটি মহল রাষ্ট্রের মেরুদণ্ড পরিকল্পিত ভাবে ধ্বংস করেছে। গতকাল এইচ এস সি পরীক্ষার সারা দেশের রেজাল্ট দিয়েছে। সারা দেশের রেজাল্ট শিক্ষার্থীদের আশানুরুপ হয়নি। আমাদের মেনে নিতে কষ্ট হলেও এটাই সত্য যে এটাই দেশের শিক্ষা ব্যবস্থার প্রকৃত রুপ। একটি মহল রাষ্ট্র পরিচালনার আগামীর হাতিয়ার শিক্ষার্থীদের লেখাপড়ার মানে নয় বেশি বেশি জিপিএ-৫ দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। শিক্ষার গুনগত মান উন্নয়ন, মেধার মূল্যায়ন নয় তারা ভাল রেজাল্ট দেখিয়ে জাতীর সাথে বড় বেইমানি করেছে। আসুন সবাই মিলে আগামীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গঠন সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করি। তবেই আমাদের স্বপ্নের সোনার বাংলা গঠন হবে ইনশাআল্লাহ। ১ নভেম্বর রবিবার বিকালে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এমপি কে সংবর্ধনা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা ৫- আসনের মাননীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এমপি এসব কথা বলেন।
 মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সামসুল আলমের সভাপতিত্বে সহকারি শিক্ষক মোঃ মনিরুল এর পরিচালনায় প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজের সার্বিকপরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহ আলম খোকন, সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, বুড়িচং- উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ কবির আহাম্মদ, সহ- সভাপতি মোঃ মহসিন কবির সরকার, যুগ্মসাধারণ সম্পাদক নজরুল ইসলাম,মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি অধ্যক্ষ রফিকা আফরুজ, সহ ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ মামুনুর রশীদ চৌধুরী, যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক মোঃ গোলাম কিবরিয়া অপু। এসময় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে জয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২