মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩
১০০ টাকার প্রাইজবন্ডের ১২৫তম ড্র, পুরস্কার পেল যেসব নম্বর
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এবার ৬ লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছে ০৯২৩২৮৩ নম্বর এবং ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার জিতেছে ০৮৪২৫১১ নম্বর।
রোববার (১ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।
নির্ধারিত নিয়ম অনুযায়ী, একক সাধারণ পদ্ধতিতে অর্থাৎ প্রতিটি সিরিজের একই নম্বরের বিপরীতে ড্র পরিচালনা করা হয়। এবারের ড্রয়ে ৮৬টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার বিপরীতে মোট ৩ হাজার ৯৫৬টি নম্বরকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
প্রথম পুরস্কার বিজয়ী নম্বর ০৯২৩২৮৩। এ পুরস্কারের অর্থমূল্য ৬ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকা জিতেছে ০৮৪২৫১১ নম্বর।
এ ছাড়া তৃতীয় পুরস্কার হিসেবে ১ লাখ টাকা করে পেয়েছে দুটি নম্বর—০৮৭৩৬১১ ও ০৮৯১৯৫৬। চতুর্থ পুরস্কারের ৫০ হাজার টাকা করে জিতেছে ০৪৫৮৬৫৮ ও ০৯২৪৬৯৫ নম্বর।
এ ছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন। বিজয়ী নম্বরগুলো হলো—০০২১৩৫৫, ০১৬৪১৫৯, ০৩৪৮১৮৭, ০৬২৪০১৭, ০৭২৯৪০০, ০০৩৪৪৫১, ০১৭০৪৮৪, ০৩৫৯৭৮১, ০৬৩৫৬৫০, ০৭৩১৬৬৬, ০০৪৫৩১৩, ০২৩২২৫২, ০৪৫৮৫০৫, ০৬৪১১৯২, ০৭৬৮৭৯৫, ০০৪৮৫০৩, ০২৩৮৫৭০, ০৫৪০৮৭১, ০৬৫৮৫০২, ০৭৮৪৪৩৫, ০০৯১৯২৮, ০২৪৫৩১১, ০৫৭৮০৮৮, ০৬৬০৭২৩, ০৮৬৪০৭৮, ০০৯৬১২১, ০২৭১৬৯৭, ০৫৮২৯৫৬, ০৬৯৭১৭৭, ০৮৬৬৪৯১, ০১৪৬৮৯৩, ০২৮৪৪২১, ০৫৯৭৩৭৮, ০৭০০৩৬১, ০৮৮৪৬২৩, ০১৬০০৮৬, ০৩০৩০০৮, ০৬১৩৬০২, ০৭২০৩৩৯ ও ০৯০৪৭৯৫।
প্রাইজবন্ডের নিয়ম অনুযায়ী, ড্রয়ের নির্ধারিত তারিখের ৬০ দিন আগে পর্যন্ত বিক্রি হওয়া বন্ড এ ড্রয়ের আওতায় আসে। পুরস্কারের অর্থ থেকে আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী ২৫ শতাংশ হারে উৎসে কর কাটা হবে।
সাধারণত প্রতিবছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। নির্ধারিত তারিখে সাপ্তাহিক বা সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২