রোববার ● ১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩
হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অবনমন বাংলাদেশের
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০১.১১.২০২৬ ১:১৩ এএম |

 হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অবনমন বাংলাদেশের

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতে চ্যাম্পিয়নশিপ টেবিলে এক ধাপ অবনতি হয়েছে স্বাগতিকদের।
চ্যাম্পিয়নশিপে ৭ ম্যাচে ৩টি করে জয় ও হার এবং ১টি ড্র’তে ৪৭.৬২ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে বাংলাদেশ। এতে প্রথমবারের মত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ কঠিন হয়ে গেল।  
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামার আগে ৬ ম্যাচে ৩ জয়, ২ হার ও ১টি ড্র’তে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিল বাংলাদেশ। 
বাংলাদেশের অবনতিতে পয়েন্ট টেবিলে এক ধাপ উন্নতি হয়েছে ভারতের।
চতুর্থ স্থানে উঠেছে টিম ইন্ডিয়া। ১১ ম্যাচে ৫ জয়, ৪ হার ও ২টি ড্র’তে ৫১.৫২ শতাংশ পয়েন্ট আছে ভারতের। 
১২ ম্যাচে ৯ জয়, ৩ হারে ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া (কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টের আগ পর্যন্ত)। 
৬ ম্যাচে ৪ জয় ও ১ হারে ৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে সাবেক চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড।
তৃতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। ৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট আছে প্রোটিয়াদের। 
পয়েন্ট টেবিলে ষষ্ঠ থেকে নবম স্থানে আছে যথাক্রমে- ইংল্যান্ড (১৬ ম্যাচে ৩৮.৫৪ শতাংশ পয়েন্ট), শ্রীলংকা (৬ ম্যাচে ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট), ওয়েস্ট ইন্ডিজ (১৩ ম্যাচে ২৬.৯২ শতাংশ পয়েন্ট) এবং পাকিস্তান (৯ ম্যাচে ৪.৬৩ শতাংশ পয়েন্ট)। 
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে পয়েন্ট তালিকায় কোন পরিবর্তন না হলেও ৬.০৯ পয়েন্ট বেড়েছে ওয়েস্ট ইন্ডিজের। প্রথম টেস্টের আগে ক্যারিবীয়দের সংগ্রহে ছিল- ১২ ম্যাচে ২০.৮৩ শতাংশ পয়েন্ট।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২