রোববার ● ১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩
ঢাকা থেকে রিয়াদ বিমানবন্দরের ১৫৯ ফ্লাইট বাতিল
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ৩১.১০.২০২৬ ১:৩০ এএম |

ঢাকা থেকে রিয়াদ বিমানবন্দরের ১৫৯ ফ্লাইট বাতিলসৌদি আরবে নিরাপত্তা ইস্যু নিয়ে ঢাকা থেকে রিয়াদে সরাসরি ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গত ১০ অক্টোবর থেকে বাতিল হতে থাকা ৩০ অক্টোবর দাঁড়িয়েছে ১৫৯টিতে। একই সময় এই ফ্লাইটগুলোর যাত্রী সংখ্যা ছিল ২২ হাজার ৭২১ জন।
বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ শুক্রবার ( ৩০ নভেম্বর) রাতে এ তথ্য জানান।
তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ছিল ৮২টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৭, ইউএস বাংলার ১০, সৌদিয়া এয়ারের ২০ ও রিয়াদ এয়ারের ১৫টি ফ্লাইট রয়েছে।
বেবিচক কর্মকর্তা জানান, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের সংখ্যা ৭৭টি। এর মধ্যে ইন্ডিগোর ৩০, সালাম এয়ারের ৭, ইজিপ্ট এয়ারের এক, এমিরেটস এয়ারের ১৪, কাতার এয়ারের ৯, ফ্লাই দুবাইয়ের ৮ ও এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট রয়েছে।
তিনি জানান, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২