চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা অনলাইনে, এসএমএসের মাধ্যমে ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন। এছাড়া কুমিল্লা শিক্ষাবোর্ড মিলনায়তনে আজ সকাল ১১টায় আনুষ্ঠিকভাবে ফলাফল জানানো হবে।
এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ অক্টোবর সকাল ১১টার দিকে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে ফল ঘোষণা করা হবে।
এতে আরও বলা হয়, আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও এসএমএসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফল জানতে পারবেন।
অনলাইনে ফল জানবেন যেভাবে:
বফঁনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ অথবা বফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ ওয়েবসাইটে গিয়ে ফল জানা যাবে। এছাড়া শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানতে পারবেন।
ফল দেখতে শিক্ষার্থীদের পরীক্ষার নাম, শিক্ষা বোর্ড ও পরীক্ষার বছর (২০২৬) নির্বাচন করতে হবে। এরপর রোল ও রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল দেখা যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের ‘জবংঁষঃ’ বিভাগে গিয়ে নিজ নিজ বোর্ড নির্বাচন করে শিক্ষাপ্রতিষ্ঠান শনাক্তকরণ নম্বর (ইআইআইএন) দিয়ে ফলাফলের শিট ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থীরা সরাসরিও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন।
এসএমএসে যেভাবে ফল জানবেন:
মোবাইল ফোন থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।
এজন্য মেসেজ অপশনে প্রথমে ঐঝঈ লিখতে হবে। এরপর একটি স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখতে হবে। প্রতিটি তথ্যের মাঝে স্পেস দিতে হবে।
উদাহরণ: ঐঝঈ উঐঅ ১২৩৪৫৬ ২০২৬ লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
