শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
ঢাকা টেস্ট জয়ের স্বপ্ন বাংলাদেশের
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ৩১.১০.২০২৬ ১:২৬ এএম |

ঢাকা টেস্ট জয়ের স্বপ্ন বাংলাদেশের
ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় দিন শেষে স্বস্তিতে নেই বাংলাদেশ দল। কেননা নিজেদের দ্বিতীয় ইনিংসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। তবে পরিস্থিতি কঠিন হলেও ম্যাচ জেতার বিশ্বাস এখনও ছাড়ছেন না বাংলাদেশের স্পিনার নাঈম হাসান।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন নাঈম। সেখানেই বলেন ঢাকা টেস্ট জয়ের স্বপ্নের কথা। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা যদি ভালো টার্গেট দেই, আল্লাহ চাইলে সবই সম্ভব। চেষ্টা করব যত বেশি পারি (রান করতে)। যত বেশি রান করতে পারি ততই ভালো।’
নাঈম আরও বলেন, ‘আসলে ক্রিকেট তো রানের খেলা। ওরা আক্রমণ করলে আমাদের সুযোগ আসবে। যদি সুযোগ নিতে পারি, তাহলে আমাদের জন্যই ভালো হবে। আমরা একটা ভালো টার্গেট দিলে আমাদের জন্য ভালো হবে। (এত উইকেট পড়লেও) সবাই নরমাল ছিল। কারণ আমাদের সবার বিশ্বাস আছে যে, কেউ না কেউ দলের হাল ধরবে।’
নিজের ব্যাটিং দক্ষতা নিয়ে এই স্পিনার জানালেন, ‘আসলে বল যখন হাতে তখন আমি বোলার। যখন ব্যাট হাতে নেই, তখন ব্যাটার। সবাইকেই ব্যাট করতে হবে। দলের প্রয়োজনে যা দরকার তা করতে চেষ্টা করি। আমরা চেষ্টা করব যত বেশি রান করতে পারি। আল্লাহর রহমতে আমি এবং জাকের ভাই ব্যাট করছি এখন যদি লম্বা করতে পারি ইনশাআল্লাহ, যত বেশি রান করব ততই আমাদের জন্য ভালো। ২০০ রান হলে ইনশাআল্লাহ খুবই ভালো হয়।’
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ভালো করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। মাত্র ৫৩ রান তুলতেই হারায় ৬ উইকেট। ব্যাটারদের ব্যর্থতা নিয়ে নাঈম বলেন, ‘প্রতিদিন তো সবাই ভালো খেলে না। এখনও সুযোগ আছে। কাজে লাগাতে পারলে এমন জায়গা থেকেও কামব্যাক করা সম্ভব। ইনশাআল্লাহ, আমি এবং জাকের ভাই চেষ্টা চালিয়ে যাব।’
‘শুরুতে সাদমান (ইসলাম) ভাইরা লাইটের নিচে ব্যাট করেছে। বল দুরকম হচ্ছিল। কখনও বল সোজাও যাচ্ছিল, আবার কখনও ঘুরছিল। আরেকটু ভালো ব্যাট করা দরকার ছিল, তবে সেটা হয়নি। এটা খেলারই অংশ। ইনশাআল্লাহ, আমরা এখান থেকে ঘুরে দাঁড়াবো।’

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২