বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন অংশীদারিত্ব আরও জোরদার হবে: ড. মারুফ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৯.১০.২০২৬ ১:৩৩ এএম |

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন অংশীদারিত্ব আরও জোরদার হবে: ড. মারুফআলমগীর হোসেন ।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে জাপানের উন্নয়ন অংশীদারিত্ব আরও জোরদার হবে। আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩ বিলিয়ন মার্কিন ডলার (এক ট্রিলিয়ন ইয়েন) জাপানি বেসরকারি বিনিয়োগ ও দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
তিনি বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। দুই দেশের যৌথ বিবৃতিতে বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো, জ্বালানি, কৃষি, তথ্যপ্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতায় গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও নিবিড় করবে।
 বুধবার (২৮ অক্টোবর) বিকেলে দাউদকান্দি পৌর সদরে শহীদ রিফাত পার্কের সামনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিপূর্ব বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মারুফ এসব কথা বলেন। দাউদকান্দি উপজেলা ও পৌর যুবদল এই র‌্যালি ও সমাবেশের আয়োজন করে।
যুবদলের প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। সংগঠনটি প্রতিষ্ঠা ছিল তাঁর একটি দূরদর্শী ও ঐতিহাসিক সিদ্ধান্ত। ড.খন্দকার মারুফ এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
খন্দকার মারুফ বলেন, জাতীয় সমৃদ্ধির জন্য নিরাপদ পরিবেশ অপরিহার্য। সরকার সামাজিক অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে। তিনি ধ্বংসের রাজনীতি পরিহার করে দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, মাদক ও কিশোর গ্যাং সমাজের শান্তি বিনষ্ট ও তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি। এই সব অপরাধীদের বিরুদ্ধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাশেম। সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী।
দাউদকান্দি উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন। উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এম.এ লতিফ ভূঁইয়া, নূর মোহাম্মদ সেলিম সরকার, ভিপি জাহাঙ্গীর আলম, পিটার চৌধুরী, এম. আবদুস সাত্তার, কাউসার আলম সরকার, মো. কামাল হোসেন,আহান্মদ হোসেন তালুকদার, মামুন হোসেন ভুইয়া, ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, শাহ আলম সরকার, রোমান খন্দকার ও মহিউদ্দিন তালুকদার প্রমুখ।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২