বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
কুমিল্লায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৮.১০.২০২৬ ২:০৭ এএম |

কুমিল্লায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিলনিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এতে জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা টাউন হল মাঠে জড়ো হতে থাকেন। একপর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতিতে মাঠটি পরিপূর্ণ হয়ে ওঠে।
সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক হাজী আনোয়ারুল হক।
এতে বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি ও উন্নয়ন কর্তপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবু এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন।
বক্তারা যুবদলের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও গণতন্ত্র রক্ষা এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, দলের যেকোনো কর্মসূচি বাস্তবায়নে যুবদলকে দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি নেতাকর্মীদের ঐক্য ধরে রাখার ওপরও গুরুত্ব দেন তাঁরা।
সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে যুবদল, বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২