রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
কুমিল্লায় বিশেষ অভিযানে আটক আরও ২৭৫
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৫.১০.২০২৬ ১২:৫২ এএম |

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক আরও ২৭৫কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আরও ২৭৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা মহানগরীসহ জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের অভিযানে তাদের আটক করা হয়। স্কুলছাত্র অপ্রিতম হত্যাকাণ্ডের পর ৯ দফায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এখন পর্যন্ত কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মোট ৩ হাজার ৪৫৪ জনকে আটক করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার রাতে পুলিশের সর্বশেষ অভিযানে ২৭৫ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১৪২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে এবং ১৩৩ জনকে মুচলেকায় পর পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে। 
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, কুমিল্লা মহানগরীসহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও বখাটেদের ধরতে পুলিশের নিয়মিত অভিযানে নতুন করে আরও ২৭৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া গত একমাস ধরে ৯ দফা কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযানে ৩ হাজার ৪৫৪ জনকে আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।




 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২