সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
কানাডাকে হারাল বাংলাদেশ
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৫.১০.২০২৬ ১২:৫১ এএম |

কানাডাকে হারাল বাংলাদেশ
ইরাকের সুলামানিয়ায় এশিয়া কাপ আরচ্যারি অনুষ্ঠিত হবে। তাতে অংশ নিতে বাংলাদেশ আরচ্যারি দল ইরাকে পৌঁছেছে। আরচ্যারদের অনুপ্রেরণা যোগাতে ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. মাকসুদুল হক বাগদাদ থেকে কয়েকশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছেন। 
বাংলাদেশ ও এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল ইরাক থেকে বলেন, ‘তিনি (মাকসুদুল) আরচ্যারদের ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখতে, আশাবাদী থাকতে এবং প্রতিটি চ্যালেঞ্জ সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে উৎসাহিত করেন। দলকে যেকোনো প্রতিকূল পরিস্থিতির মুখেও অবিচল থাকতে, মাথা উঁচু করে দাঁড়াতে এবং কখনোই আশা না ছাড়ার জন্য অনুপ্রাণিত করেন।’
আজ বাংলাদেশ দল অনুশীলন করেছে। আগামীকাল থেকে প্রতিযোগিতা শুরু। এশিয়া কাপে পদক জিতলে আরচ্যারি ফেডারেশন আরচ্যারদের আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে দেশ ছাড়ার আগেই। 
এদিকে কাবাডিতে সাফল্য পেয়েছে বাংলাদেশ। মহিলা কাবাডি দল গতকাল কেনিয়ার কাছে হেরেছিল। আজ পুরুষ কাবাডি দল কেনিয়াকে পরাজিত করেছে। আহমেদাবাদে বাংলাদেশ ৬৭-২৮ পয়েন্টে কেনিয়াকে হারিয়েছে। 
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২