আলমগীর হোসেন।।
দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তারকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম।
পুলিশ জানায়, বুধবার রাতে দাউদকান্দি মডেল থানার একটি দল উপজেলার গৌরীপুর বাজারে রোজিনা আক্তারের নিজ বাসায় অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী। সরকার বিরোধী আন্দোলন ও নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে রোজিনা আক্তারের বিরুদ্ধে। এ ছাড়া ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগও তদন্তাধীন রয়েছে।
রোজিনা আক্তার ২০২০ সালের উপজেলা পরিষদ নির্বাচনে দাউদকান্দি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়।
