শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
ভারতকে ২৭ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত বেনিনের
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২২.১০.২০২৬ ১২:৫১ এএম |

ভারতকে ২৭ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত বেনিনের

বিশ্ব ফুটবলকে স্তব্ধ করে এক অবিশ্বাস্য রেকর্ড গড়ল পশ্চিম আফ্রিকার দেশ বেনিন। ইন্টারন্যাশনাল স্কুল ফেডারেশন ( আইএসএফ) অনূর্ধ্ব-১৮ স্কুল ফুটবল বিশ্বকাপে ভারতকে ২৭-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বেনিন।
আন্তর্জাতিক স্কুল ফুটবলের ইতিহাসে এটিকে অন্যতম বড় জয় হিসেবে গণ্য করা হচ্ছে।  
ডেইলি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার চীনে সুজৌতে অনুষ্ঠিত  ৮০ মিনিটের ম্যাচে ভারতীয় দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আফ্রিকার দেশটির যুবারা। বেনিনের ফুটবলারদের আক্রমণের সামনে পুরোপুরি খড়কুটোর মতো উড়ে যায় ভারত। 
ম্যাচের প্রথমার্ধ থেকেই শুরু হয় বেনিনের গোল উৎসব, যা থামে একদম শেষ বাঁশি বাজার পর।
বেনিনের হয়ে জন ইথান হুন্তিনমে, ফ্রাঁসোয়া আদিসা ও ওসভালদো সেমেভো লোকো চারটি করে গোল করেন। এ ছাড়া ইজুদিন বুকারি করেন হ্যাটট্রিক। ভারতের খেলোয়াড়দের দুটি আত্মঘাতী গোলও ব্যবধান বাড়িয়ে দেয়।
নিজেদের প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারিয়েছিল দলটি। এবার ভারতের বিপক্ষে ২৭ গোল করে দুই ম্যাচে তাদের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৪। বিপরীতে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি তারা।
টানা দুই জয়ে ‘বি’ গ্রুপ থেকে শেষ ষোলোও নিশ্চিত করেছে বেনিন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ চীনের দ্বিতীয় দলের মুখোমুখি হবে দলটি।
দুই দলই প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় এই ম্যাচের ফলেই নির্ধারিত হবে গ্রুপসেরা কে হচ্ছে।
গ্রুপ ‘বি’-র উদ্বোধনী ম্যাচে কাতারকে (৭-০) দাপটের সাথে হারানোর পর, বেনিনের তরুণ দলটি ভারতীয় দলকে ২৭-০ গোলের এক বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে। এই দর্শনীয় জয়ের মাধ্যমে তারা টুর্নামেন্টের শুরু থেকেই তাদের দুর্দান্ত ফর্ম এবং আক্রমণাত্মক দক্ষতার প্রমাণ দিয়েছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২