শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজ সমতায় প্রোটিয়ারা
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৩.১০.২০২৬ ১:৪৫ এএম |

বৃষ্টি বাগড়ায় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দুদিনে খেলা হয় মাত্র ৪৩ ওভার। বিরূপ আবহাওয়ার কারণে মনে হচ্ছিলো হয়তো ভেস্তে যাবে ম্যাচটি! তবে শেষ তিন দিনে জমে ওঠে পোর্ট এলিজাবেথ টেস্ট। শেষ দিনের রোমাঞ্চে অস্ট্রেলিয়াকে ইনিংস এবং ৩১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতেই ১-১ ব্যবধানে সিরিজ সমতায় ফিরেছে স্বাগতিকরা।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৪২৫ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে নেমে মাত্র ৯৯ রানে গুটিয়ে গেলে ফলোঅনে পড়ে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে অজিরা করে ২৯৫ রান।
পোর্ট এলিজাবেথ টেস্টে ৪ উইকেটে ১৫৬ রান করে চতুর্থ দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। শেষ দিনে জয়ের জন্য প্রোটিয়াদের দরকার ছিল ৬ উইকেট।
পঞ্চম দিনের শুরুটা ভালো ছিল সফররত অস্ট্রেলিয়ার। স্কট বোল্যান্ডকে নিয়ে দেখে-শুনে খেলতে থাকেন ট্রাভিস হেড। দুজন মিলে গড়েন ৫৯ রানের জুটি। সেঞ্চুরি তুলে নেন ওপেনার ট্রাভিস হেড। তার ইনিংস থামে ১২১ রানে। ১৯০ বলে খেলা হেডের ইনিংসটি ১৫টি চারে সাজানো। পরের উইকেটে নেমে সুবিধা করতে পারেননি স্টিভেন স্মিথ। ২০ বল খেলে মাত্র ৩ রান করেন তিনি।
এদিকে ধৈর্যের পরীক্ষা দিতে থাকা স্কট বোল্যান্ডকে ফেরান উইয়ান মুল্ডার। ১৬৬ খেলে ৪০ রান করেন বোল্যান্ড। অ্যালেক্স ক্যারি চেষ্টা চালালেও তাকে সঙ্গ দিতে পারেননি কেউই। ফলে হার এড়ানোও সম্ভব হয়নি। ৪ রানে প্যাট কামিন্স, ১১ রানে মিচেল স্টার্ক ও শূন্য রানে জশ হ্যাজলউড আউট হন। আর ৩৭ রানে অপরাজিত থাকেন অ্যালেক্স ক্যারি। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন ক্যাগিসো রাবাদা। তিনটি উইকেট নেন উইয়ান মুল্ডার। সিমোন হার্মার দুটি এবং মার্কো ইয়ানসেন একটি উইকেট নেন।






 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২