বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩
বাকি জীবন চান্দলাবাসীর সেবায় কাটাতে চান সমাজসেবকমু. রহমতুল্লাহ খান
ইসমাইল নয়ন।।
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২১.১০.২০২৬ ১:৫৭ এএম |

বাকি জীবন চান্দলাবাসীর সেবায় কাটাতে চান সমাজসেবকমু. রহমতুল্লাহ খান
“শাসক হিসেবে নয়, জনগণের সেবক হয়ে বাকি জীবন চান্দলা ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই।” আসন্ন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ৩ নং চান্দলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নিজের আশাবাদ ও প্রত্যয় ব্যক্ত করতে গিয়ে এ কথা বলেন বিশিষ্ট সমাজসেবক মু. রহমতুল্লাহ খান। 
 বিশিষ্ট এই সমাজসেবক একাধিক সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন। তিনি আরকে বিল্ডার্স এবং চান্দলা আলহেরা প্রি-ক্যাডেট স্কুলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সিরাতুন্নবী সাঃ ফাউন্ডেশন (চান্দলা)-এর সহ-সভাপতি, আরকে হজ্জ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক, কুমিল্লা মক্কা হাসপাতাল পিএলসি-এর নির্বাহী পরিচালক, তাহযীবুল উম্মাহ ফাউন্ডেশন (কুমিল্লা)-এর প্রতিষ্ঠাতা সেক্রেটারি এবং চান্দলা করিমপুর ঈদগাহের সেকেটারি হিসেবে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন। 
আসন্ন নির্বাচন নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে মু. রহমতুল্লাহ খান বলেন, “আমি দীর্ঘদিন যাবত এই জনপদের সাধারণ মানুষের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। সাধারণ মানুষের সুখ-দুঃখের কান্ডারী হয়ে অবহেলিত, অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য।” 
তিনি আরও বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলতে চান। চান্দলা ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং 'কিশোর গ্যাং' মুক্ত আদর্শ ইউনিয়ন হিসেবে রূপান্তর করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। 
স্থানীয় বাসিন্দারা জানান, সামাজিক ও শিক্ষামূলক কাজের কারণে মু. রহমতুল্লাহ খানের একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে। সাধারণ মানুষের সাথে তাঁর এই নিবিড় যোগাযোগ নির্বাচনে আলাদা প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২