
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৪৯ জন প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন যাবত এসব স্কুলগুলোতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পালন করায় বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীর পাঠদানসহ নানা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, কুমিল্লা সিটি কর্পোরেশনের দক্ষিণের ৯ টি ওয়ার্ড ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর, বারপাড়া, চৌয়ারা, বৃহত্তর গলিয়ারা, জোড়কানন (পূর্ব) ও জোড়কানন (পশ্চিম) ইউনিয়নে ৯০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব স্কুলে বর্তমানে ১৪ হাজার ২১৮ জন শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ৩৫ টি স্কুল চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে আর ১৪ টি চলতি দায়িত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আকতার দৈনিক কুমিল্লার কাগজকে জানান, প্রধান শিক্ষকের শূন্যপদ পূরনের জন্য যথাযথ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। এখন পর্যন্ত এসব শূন্যপদ পুরন না হওয়ায় ৩৫ টি স্কুল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে ও ১৪ টি স্কুল চলতি দায়িত্ব দিয়ে চালিয়ে নেয়া হচ্ছে।
