বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩
বিশ্বকাপে গ্রুপসেরা হতে চায় বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২০.১০.২০২৬ ১:২৭ এএম |

বিশ্বকাপে গ্রুপসেরা হতে চায় বাংলাদেশবয়সভিত্তিক পর্যায়ে আগে মহাদেশ বা আঞ্চলিক ফেস্টিভ্যাল হতো। এবার প্রথমবারের মতো অ-১৫ ফেস্টিভ্যালকে বৈশ্বিক রুপ দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আজারবাইজানে ১৯১ দেশ ফিফা অ-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েলস, পর্তুগাল, বুরুন্ডি, ইন্দোনেশিয়া ও ফিজি।
১৯১ দেশ ৩২ গ্রুপে খেলছে। ৩২ গ্রুপের চ্যাম্পিয়ন নক আউটপর্বে উঠবে। গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারা দলগুলো খেলবে প্লেট পর্যায়ে। বাংলাদেশের অধিনায়ক ফাহিম হাসান বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে বলেন,‌ ‘আমাদের প্রথম লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। গ্রুপে সেরা হওয়ার জন্যই লড়ব।’
বাংলাদেশের গ্রুপে রয়েছে ওয়েলস ও পর্তুগালের মতো দল থাকলেও ঘাবড়াচ্ছেন না বাংলাদেশের অধিনায়ক,‌ ‘আমাদের প্রস্ততি ভালোই হয়েছে। আমরা তাদের বিপক্ষে লড়াই করব।’
ফেস্টিভ্যালে বিশ মিনিট করে দুই অর্ধ। আট জনের স্কোয়াড। ২৫ ও ২৬ অক্টোবর একদিনে দুটি করে ম্যাচ। এ নিয়ে দলের কোচ আকবর হোসেন রিদন বলেন,‌ ‘এক দিনে দুটি খেলা থাকবে, সেটা আমাদের জানা ছিল। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। প্রায় তিন মাস দলের অনুশীলন হয়েছে।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। বাফুফে ভবনে ফাহিমদের উৎসাহ দিয়ে তিনি বলেন‌, ‘এই ভবন ও ফুটবল আমার অস্তিত্ব। তোমাদের মতো আমিও এরকম চেয়ারে বসতাম। তোমরাই সামনে জাতীয় দলে খেলবে। ওয়েলস, পর্তুগালের মতো দলের সঙ্গে খেলার সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার।’
অধিনায়ক ফাহিম দলের সবার জন্য ভালো মানের বুট চান ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে। দলের সবাইকে বুট ও দুই গোলরক্ষকের জন্য ভালো মানের গ্লাভস সৌজন্য উপহার দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। বিশ্বকাপে ভালো ফলাফল করলে আরও অনেক কিছু দেবেন বলেও জানিয়েছেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২