সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
চান্দিনায় পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপির উপজেলা মনিটরিং টিম
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম |

রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় শারদীয় দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে খোঁজ নিতে উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চান্দিনা উপজেলা মনিটরিং টিমের সদস্যরা।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় দুর্গাপূজার মহাসপ্তমীতে উপজেলা সদরের চান্দিনা রাজ কালী বাড়ী, সাহাপাড়া এবং পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে খোঁজ খবর নেন তারা। 
এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও উপজেলা পূজা মনিটরিং টিম এর আহবায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, সদস্য সচিব ও সাবেক মেয়র শাহ মোহাম্মদ আলমগীর খাঁন, সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ, বিএনপি নেতা অধ্যক্ষ আবু তাহের, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট চান্দিনা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক কার্তিক দাস মেম্বার, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মো. শরীফুজ্জামান শরীফ, যুবদল নেতা মো. ফরহাদ করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম-আহবায়ক মো. এরশাদুল হক, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস.এম রেজাউল করিম, প্রভাষক সাইফুল ইসলাম বাবর, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।
এর আগে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক এর সাথে পূজার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চান্দিনা উপজেলা মনিটরিং টিমের সদস্যরা।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২