রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
পূজামণ্ডপ নিরাপত্তায় চব্বিশ ঘন্টা সজাগ রয়েছে পুলিশ: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১:২৯ এএম আপডেট: ১৮.১০.২০২৬ ২:০২ এএম |

 


 পূজামণ্ডপ নিরাপত্তায় চব্বিশ ঘন্টা সজাগ রয়েছে পুলিশ: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজিনিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। এসময় তাঁর সাথে ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান। শনিবার সন্ধ্যায় কুমিল্লা নানুয়া দিঘির পাড়ের পূজা মন্ডপে গিয়ে তিনি পূর্নার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক অবস্থার খোঁজখবর নেন।
রেঞ্জ ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন,  আমি চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছি। কোথাও অস্বাভাবিক কোন কিছু চোখে পড়েনি। মানুষ শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশেই দূর্গো উৎসব পালন করছে। 
তিনি বলেন, আমরা দুর্গোৎসবকে নির্বিঘ্ন রাখার জন্য এক মাস আগে থেকেই কাজ শুরু করেছিলাম। পুরো চট্টগ্রাম রেঞ্জ জুড়েই বিগত এক মাস ধরে কিশোরগ্যাং বিরোধী অভিযান, মাদকবিরোধী অভিযান,  অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। এরপর যখন প্রতিমা বানানো শুরু হলেও তখন থেকে নিয়মিত বাহিনীগুলো কাজ করা শুরু করে,  এমনকি প্রতিমা পরিবহনের সময় ও তারা সহযোগিতা করে। 
পূজার আগামী দিনগুলোতেও আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো ছক অনুযায়ী নিরাপত্তা বাহিনী ২৪ ঘন্টা কাজ করবে উল্লেখ করে রেঞ্জ ডিআইজি বলেন, আমাদের পুলিশের কাছে বডি ওর্ন ক্যামেরা রয়েছে এবং জেলা পর্যায়ের কন্ট্রোল রুম গুলো কেন্দ্র থেকে মনিটর করা হচ্ছে। আমরা উৎসবমুখর পরিবেশেই এবারের দুর্গোৎসব শেষ করতে পারবো। 
ডিআইজি পরিদর্শনের সময় আরো সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফুর রহমান,  অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। 
এবার কুমিল্লা জেলায় মোট ৮৪৯টি পূজা মন্ডপে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এর মধ্যে ২০৫ টি মন্ডপ কে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২