সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
আবাহনীর জয়, পুলিশকে থামাল আরামবাগ
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১১:৪১ পিএম আপডেট: ১৮.১০.২০২৬ ১:৫৯ এএম |



আবাহনীর জয়, পুলিশকে থামাল আরামবাগ
বাংলাদেশ পুলিশের জয়রথ থামিয়ে দিলো আরামবাগ ক্রীড়া সংঘ। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। 
ম্যাচের ৩০ মিনিটে রব্বি হোসেন রাহুলের গোলে এগিয়ে যায় পুলিশ। বিরতির ঠিক আগে সমতা ফেরান আরামবাগের সমর জয়। পয়েন্ট হারালেও চার ম্যাচে ১০ পয়েন্টে টেবিলের শীর্ষস্থানে পুলিশ।
দিনের অন্য ম্যাচে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি এফসিকে ৩-১ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। মাইকেল বাবাতুন্দে, অ্যান্থনি ওকাচি ও মোহাম্মদ আল আমিন গোল করেন। চট্টগ্রাম সিটির হয়ে একমাত্র গোলটি করেন রাফায়েল ওডোইন। তিন ম্যাচে সাত পয়েন্টে পঞ্চম স্থানে আবাহনী। 
দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ২-২ গোলে রহমতগঞ্জের বিপক্ষে ড্র করেছে। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এই ম্যাচে গোল করেছেন। ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডার ম্যাচের ৯ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্রাদার্সকে এগিয়ে দেন। ১০ মিনিট পর পেনাল্টি থেকে রহমতগঞ্জকে সমতায় ফেরান অভিষেক লিম্বু। বিরতির ঠিক আগে সৈয়দ রেজার গোলে আবারও এগিয়ে যায় ব্রাদার্স। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে সাজ্জাদ হোসেন গোল করে রহমতগঞ্জকে সমতায় ফেরান। এই ড্রয়ে তিন পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে উঠেছে রহমতগঞ্জ, আর দুই পয়েন্টে ১১ নম্বরে ব্রাদার্স।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২