কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্হাপনা কমিটির নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে৷ গত ০৮ অক্টোবর উপজেলার সকল সমবায় সমিতি প্রধানদের নিয়ে সাধারন সভায় এ তফসিল ঘোষনা করা হয়৷ তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র আগামী ১৮ অক্টোবর ২০২৬ থেকে, ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত উপজেলা সমিতির প্রধান কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে৷ আগামী ২২ অক্টোবর মনোনয়ন পত্র দাখিল করতে হবে৷ ২৫ অক্টোবর প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়ন বাছাই করা হবে এবং ঐদিনই সমিতির প্রধান কার্যালয় থেকে প্রাথমিক ভাবে চূড়ান্ত প্রার্থীর খসড়া তালিকা প্রকাশ করা হবে। কোন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে আপীল আবেদন ২৬ ও ২৭ অক্টোবর যুগ্ম- নিবন্ধন, বিভাগীয় সমবায় দপ্তর, চট্রগ্রাম বিভাগ, চট্টগ্রাম মহোদয়ের কার্যালয়ে করতে হবে৷ ২৮ ও ২৯ অক্টোবর এবং ০১ নভেম্বর আপীলের শুনানী অনুষ্ঠিত হবে৷ চূড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২ নভেম্বর৷ ৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারবে প্রার্থীরা৷ ৫ নভেম্বর বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ ও তালিকা প্রকাশ করবে সমিতির প্রধান কার্যালয়ে৷ আগামী ১৮ নভেম্বর ২০২৬ সকাল ১১ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে৷ একই দিনে ভোট গগনা এবং ফলাফল প্রকাশ করা হবে ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর প্রধান কার্যালয়ে৷ নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি সহ ৬ জন সদস্য নির্বাচিত হবেন৷ গত ৮ অক্টোবর ব্রাহ্মণপাড়া উপজেলা সমবায় অফিসার ও নির্বাচন কমিটির সভাপতি মোঃ মনিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তফসিল ঘোষনা করা হয়৷ ইতিমধ্যে ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচন নিয়ে প্রার্থী এবং সাধারন ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে৷
