সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
হেরেই বাদ পড়ল বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:২২ এএম আপডেট: ১২.১০.২০২৬ ২:১২ এএম |




   হেরেই বাদ পড়ল বাংলাদেশ
এএফসি অ-১৭ নারী টুর্নামেন্টের বাছাইপর্ব পার করতে পারল না বাংলাদেশ। আজ রবিবার উজবেকিস্তানে ফিলিপাইনের কাছে ০-৩ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী বছর চীনে মূল পর্ব খেলতে হলে আজ ফিলিপাইনকে হারাতে হতো বাংলাদেশকে।
বাংলাদেশ ও ফিলিপাইন উভয়ে উজবেকিস্তানকে হারিয়েছে। দুই দলের সমান তিন পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে বাংলাদেশ পিছিয়ে ছিল। ফলে ফিলিপাইন আজ ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলার টিকিট পেত। অন্যদিকে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের।
ফিলিপাইন বাংলাদেশের চেয়ে খানিকটা এগিয়ে। এরপরও প্রথমার্ধে দুই দল লড়েছে সমানতালে। গোলশূন্য প্রথমার্ধ থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। ৭৩তম মিনিটে প্রথম গোল হজমের পরই বাংলাদেশ ভেঙে পড়ে। গোল দিয়ে খেলায় ফেরত আসার মতো কিছু করতে পারেনি তারা।
এদিকে ৮৯তম মিনিটে বাংলাদেশের রক্ষণ ভেদ করে বক্সে প্রবেশ করে গোলরক্ষককে একা পেয়ে ব্যবধান দ্বিগুণ করে ফিলিপাইন। ইনজুরি সময়ে বাংলাদেশের রক্ষণে আরেক ভুলে তিন গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে টিটুর শিষ্যরা।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২